News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে করোনায় সংক্ৰমিতের সংখ্যা বেড়ে ৩,১০,০৮৬, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫,৬৫৭ জন এবং মৃত্যু ৭১ জনের
Image

অসমে করোনায় সংক্ৰমিতের সংখ্যা বেড়ে ৩,১০,০৮৬, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫,৬৫৭ জন এবং মৃত্যু ৭১ জনের

গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : অসমে এখনও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় একদিনে ৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়কালে নতুন আক্রান্ত হয়েছেন ৫,৬৫৭ জন। এদিকে গতকাল রাত পর্যন্ত মোট ৩,৮৮০ জন করোনা আক্ৰান্ত রোগী আরোগ্য লাভ করে বাড়ি ফিরে গেছেন। অসমে ইতিমধ্যে করোনায় আক্ৰান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১০ হাজার ৮৬।

অসমে নিয়োজিত জাতীয় স্বাস্থ্য মিশন দফতরের খবর, গত ২৪ ঘণ্টায় যে ৫,৬৫৭ জন আক্ৰান্ত হয়েছেন তাঁদের মধ্যে সর্বাধিক কামরূপ মহানগর জেলার, ১,৪৫৬ জন। এছাড়া ৪৬০ জন আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কামরূপ গ্রামীণ জেলা। এভাবে ডিব্রুগড়ে ৩৮১ জন, নগাঁওয়ে ২৯৩, মরিগাঁওয়ে ২৫০ জন, কাছাড়ে ২২৯, দরঙে ২০০, বরপেটায় ১৮৮, তিনসুকিয়ায় ১৮৬, গোয়ালপাড়ায় ১৭১, যোরহাটে ১৫১, নলাবাড়িতে ১৬৭, শোণিতপুরে ১৫৫, করিমগঞ্জে ১২৮, হাইলাকান্দিতে ১১৬, ধুবড়িতে ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭১ জনকে নিয়ে করোনায় মৃত্যু হয়েছে মোট ১,৯০৯ জনের। মৃত্যুবরণকারীদের মধ্যে কামরূপ মহানগর জেলার ২৬ জন রয়েছেন।

অসমে গতকাল মোট ৬৩,৯৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ থেকে ৫,৬৫৭ জনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। পরীক্ষণের তুলনায় সক্ৰিয় আক্ৰান্তের হার ৮.৮৫ শতাংশ। এর আগের দিন সোমবার এই হার ছিল ৯.১৩ শতাংশ। রাজ্যে কোভিড-এ মোট আক্রান্ত হয়েছেন ৩,১০,০৮৬ জন। এর মধ্যে সক্রিয় ৪২,৩১৭ জন রোগীর চিকিৎসা বিভিন্ন হাসপাতালে চলছে। এদিকে সম্পূৰ্ণ সুস্থ করোনা-আক্ৰান্তের সংখ্যা ২,৬৫,৮৬০ জনে বৃদ্ধি পেয়েছে। আরোগ্য লাভের হার ৮৫.৭৪ শতাংশ। বিপরীতে সক্ৰিয় আক্ৰান্ত ১৩.৬৪ এবং মৃত্যুর হার ০.৬২ শতাংশ জানা গেছে জাতীয় স্বাস্থ্য মিশন দফতর সূত্রে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top