News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় জর্জরিত মহারাষ্ট্র, ১ জুন অবধি বাড়ল আংশিক লকডাউন
Image

করোনায় জর্জরিত মহারাষ্ট্র, ১ জুন অবধি বাড়ল আংশিক লকডাউন

13/05/2021
মুম্বই, ১৩ মে (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ থেকে কোনওভাবেই রেহাই পাচ্ছে না মহারাষ্ট্র। কোনও ভাবেই কোভিড সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানাই যাচ্ছে না। তাই আংশিক লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরে সরকার। আগামী ১ জুন সকাল সাতটা পর্যন্ত মহারাষ্ট্রে বাড়ানো হয়েছে আংশিক লকডাউনের মেয়াদ। ১ জুন অবধি মহারাষ্ট্রে লকডাউনের মতো বিধি নিষেধ জারি থাকবে।
তবে, লকডাউন চললেও প্রতিদিন ৪ ঘণ্টা করে জরুরি পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। একইসঙ্গে জানিয়েছে, ৫০ শতাংশ গণপরিবহণও চালু রাখা যাবে। তবে বাস, অটো, ট্যাক্সিতে সফর করা যাবে জরুরি ভিত্তিতেই। প্রয়োজনে যাত্রীকে প্রমাণ করতে হতে পারে সফরের কারণ। এছাড়াও অন্য রাজ্য থেকে কেউ যদি মহারাষ্ট্রে আসেন, তাহলে তাঁকে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট অবশ্যই দেখাতেই হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top