News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে পুলিশের জালে মাদক পাচারকারী
Image

চুড়াইবাড়িতে পুলিশের জালে মাদক পাচারকারী

চুড়াইবাড়ি, ১২ মে (হি.স.)৷৷ অবৈধভাবে বিলেতি মদ পাচার করতে গিয়ে বমাল অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি পুলিশের জালে পড়েছে অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়ার জনৈক বাসিন্দা৷ ধৃত ব্যক্তিকে জনৈক অধীরচন্দ্র বর্মনের ছেলে সঞ্জীব বর্মন (৪৬) বলে পরিচয় পাওয়া গেছে৷ ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বুধবার দুপুরের দিকে৷


এ ব্যাপারে চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস জানান, অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে আজ পুলিশের নাকাচেকিঙের সময় এএস ১০ সি ৪১৩৯ নম্বরের একটি অটো রিকশা আন্তঃরাজ্য সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করলে তাতে তালাশি চালিয়ে এই সাফল্য আসে৷ অটো রিকশায় তালাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে মোট পাঁচ কার্টুনে ৬০ বোতল বিলেতি মদ৷ এগুলোর বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা হবে৷ ওসি জানান, পুলিশি জেরায় পাচারকারী নাকি বলেছে, মদগুলো লোয়াইরপোয়ায় বাজারিছড়া রোডের জনৈক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিল৷ তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি৷ ধৃতের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি জয়ন্ত দাস৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top