News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের দেয়া ডোজ শেষ, আপাতত বন্ধ টিকাকরণ
Image

কেন্দ্রের দেয়া ডোজ শেষ, আপাতত বন্ধ টিকাকরণ

আগরতলা, ১২ মে৷৷ প্রয়োজনীয় টিকার অভাবে রাজ্যে আপাতত করোনা-র টিকাকরণ বন্ধ রয়েছে৷ ১৬ মে পর্যন্ত টিকাকরণ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে৷ এ-বিষয়ে রাজ্যের টিকাকরণ আধিকারিক ডা: অভিজিত দাস বলেন, পশ্চিম জেলায় আজ থেকে করোনা-র টিকা দেওয়া বন্ধ রাখা হয়েছে৷ কারণ, কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টিকা-র ডোজ পাঠিয়েছিল তা সমাপ্ত হয়ে গেছে৷ ফলে, আপাতত কয়েকদিন টিকাকরণ কর্মসূচি বন্ধ থাকবে৷ তবে, চিন্তিত হওয়ার কোন প্রয়োজন নেই৷ কারণ, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আগামী ১৬ মে-র মধ্যে টিকা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে, বলেন তিনি৷


তাঁর কথায়, গোমতি এবং সিপাহীজলা জেলায় গতকাল থেকেই টিকাকরণ বন্ধ রাখা হয়েছে৷ তবে, পরবর্তী ডোজ রাজ্যে এসে পৌছা মাত্রই ফের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে৷ তাঁর দাবি, আগামী ১৬ মে-র মধ্যে কেন্দ্রীয় সরকার প্রায় দেড় লক্ষ টিকা ত্রিপুরার জন্য পাঠাবে বলে অনুমান করা হচ্ছে৷ প্রসঙ্গত, টিকাকরণ-এ ত্রিপুরা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷ আগামীকাল থেকে ১৮-৪৪ বছর বয়সী-দের বিনামূল্যে টিকা দেওয়া হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top