News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগম এলাকায় লাগামহীন করোনা, ৫, ২১, ৪৬ নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা
Image

পুর নিগম এলাকায় লাগামহীন করোনা, ৫, ২১, ৪৬ নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা

আগরতলা, ১২ মে (হি. স.)৷৷ করোনা-র শৃঙ্খল ভাঙ্গার লক্ষ্যে পুর নিগম-র ৫, ২১ এবং ৪৬ নম্বর ওয়ার্ড-কে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রসাশন৷ ওই তিনটি ওয়ার্ড-র ২ কিমি ব্যাসার্ধে সমস্ত রকম গতিবিধি-তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ শুধু মাত্র জরুরি ভিত্তি-তে কিছু পরিসেবা সচল থাকবে৷ আগামী ১৩ মে দুপুর ১২টা থেকে ২২ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই আদেশ কার্যকর হবে৷ এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার মানুষজনকে বলা হয়েছে যাতে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে নেন৷ এটি শুধুমাত্র বৃহস্পতিবারের জন্যই প্রযোজ্য হবে৷ প্রসঙ্গত, এর আগে বুধবার জেলা শাসকের তরফ থেকে বিজ্ঞাপ্তিতেবলা হয়েছিল বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে এই বিধি কার্য্যকর হবে৷ তবে, রাজ্য সরকারের তরফ থেকে কনটেনমেন্ট জোনের প্রায় সাড়ে তিনশ পরিবারকে বিনামূল্যে ফুড পেকেট সরবরাহ করা হবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা-র প্রকোপ মারাত্মকভাবে বেড়ে চলেছে৷ বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে৷ সারা ত্রিপুরায় ওই জেলায় রোজ সংক্রমিত-র সংখ্যা সর্বাধিক পাওয়া যাচ্ছে৷ উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় পুর নিগম এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি৷ পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে, নৈশকালীন কারফিউ জারি করেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না৷ ফলে, ওয়ার্ড ভিত্তিক কন্টেনমেন্ট জোন-র মাধ্যমে করোনা-র শৃঙ্খল ভাঙ্গার পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার৷


আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক রাভেল হেমেন্দ্র কুমার আজ পুর নিগম এলাকায় ৫, ২১ এবং ৪৬ নম্বর ওয়ার্ড-কে কন্টেনমেন্ট জোন ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷ বর্তমানে, পুর নিগম-র ৫ নম্বর ওয়ার্ড-এ ১১২০৪ জন, ২১ নম্বর ওয়ার্ডে ১১৩৭৩ জন এবং ৪৬ নম্বর ওয়ার্ডে ১৪৪০০ জন নাগরিক রয়েছেন৷ করোনা-র সংক্রমণ থেকে পুর নাগরিক-দের রক্ষায় ওই তিনটি ওয়ার্ডে সমস্ত ধরনের গতিবিধি-তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ শুধু মাত্র নিত্য প্রয়োজনীয় সামগ্রী-র দোকান ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার অনুমতি রয়েছে৷ এছাড়া, স্বাস্থ্য দফতর এবং স্বাস্থ্য সম্পর্কিত কর্মী, আরক্ষা প্রশাসন এবং জরুরি পরিষেবার সাথে যুক্ত-দের ওই আদেশ কার্যকর হবে না৷


পশ্চিম ত্রিপুরা জেলা শাসক জেলা পুলিশ সুপার-কে ওই তিনটি ওয়ার্ডে দুই বা ততোধিক ব্যক্তির জমায়েত কোনভাবেই না হয় টা সুনিশ্চিত করতে বলেছেন৷ এদিকে, জরুরি পরিসেবার যুক্ত ব্যক্তি-রা কেবল সচিত্র পরিচয়পত্র দেখালেই ওই ওয়ার্ডগুলিতে প্রবেশের অনুমতি পাবেন৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহে পুর নিগম চিহ্ণিত দোকানী-র কাছ থেকে ওই ওয়ার্ডের নাগরিক-রা ক্রয় করতে পারবেন৷ এছাড়া, পুর নিগমের তরফে ওই তিনটি ওয়ার্ডে প্রতিনিয়ত স্যানিটাইজেসন করতে হবে৷

শুধু তাই নয়, করোনা-র সংক্রমণ ছড়িয়ে পরা এড়ানোর উদ্দেশ্যে প্রত্যেক বাড়ির অন্তত একজন সদস্যের নমুনা পরীক্ষা করা হবে৷ এদিকে, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতর এবং বিদ্যুত দফতর-কে ওই তিনটি এলাকায় পানীয় জল ও বিদ্যুত পরিসেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ যে কোন সমস্যা এড়াতে সংস্কারের জন্য দল প্রস্তুত রাখতে বলা হয়েছে৷ এছাড়া, পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমস্ত স্বাস্থ্যবিধি পালন এবং সদর মহকুমা শাসক কন্টেনমেন্ট জোন-এ ব্যারিকেড, চেক পয়েন্ট সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক৷


এদিকে, সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, কনটেইনমেন্ট এলাকায় বসবাসকারী প্রায় সাড়ে তিন হাজার গরীব পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ফুড প্যাকেট দেওয়া হবে৷ ৮ প্রকার সামগ্রীর এই ফুড প্যাকেটে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, দুধ ও লবণের প্যাকেট থাকবে৷ প্রায়োরিটি হাউস হোল্ড, অন্ত্যোদয় যোজনা, এ পি এল ভুক্তদের মধ্যে যারা গরীব অংশের রয়েছেন এবং কোনওরকম ক্যাটাগরি ভুক্ত নন এমন গরীব অংশের জনসাধারণকে এই ফুড প্যাকেট দেওয়া হবে৷ তবে প্রধানমন্ত্রী ঘোষিত অন্ত্যোদয় যোজনা বা অন্য ক্যাটাগরিতে যারা বিনামূল্যে চাল পাচ্ছেন তারা চাল ছাড়া বাদবাকি সমস্ত সামগ্রীই পাবেন৷ শিক্ষামন্ত্রী আরও জানান, গরীব অংশের কাউকেই বাদ দেওয়া হবে না৷ তিনটি ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৩১,৫৬৪ জন৷ এরফলে প্রায় ৫০ শতাংশ লোকই বিনামূল্যে এইসব সামগ্রী পাবেন৷


প্রসঙ্গত, যে তিনটি ওয়ার্ডে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে সেগুলির মধ্যে ৫ নং ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা গড়ে ২০ শতাংশ, ২১ নম্বর ওয়ার্ডে ১০ শতাংশ এবং ৪৬ নম্বর ওয়ার্ডে ৩১.৭ শতাংশ৷ অন্যদিকে, ২, ১২,২০,২৪,৩৩,৪৫ এবং ৪৯ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা গড়ে ৯ শতাংশ৷ ১০ শতাংশের উপরে গেলেই ওইসব ওয়ার্ডেও কনটেনমেন্ট জোন ঘোষণা হতে পারে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top