News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা চিকিৎসায় রেলওয়ের আইসোলেশন কোচ স্থাপন, চুক্তি স্বাক্ষরিত রাজ্য সরকারের
Image

করোনা চিকিৎসায় রেলওয়ের আইসোলেশন কোচ স্থাপন, চুক্তি স্বাক্ষরিত রাজ্য সরকারের

আগরতলা, ১০ মে (হি.স.)৷৷ করোনা আক্রান্তদের চিকিৎসায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ত্রিপুরা সরকার৷ আজ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এবং রেলওয়ের অ্যাডিশনাল চিফ মেডিক্যাল সুপার আগরতলার মধ্যে ২০টি বগি-সম্পন্ন আইসোলেশন কোচ স্থাপনে মউ স্বাক্ষরিত হয়েছে৷ ত্রিপুরা সরকার এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যৌথভাবে ওই কোচ পরিচালনা করবে৷


এ-বিষয়ে সদরের অতিরিক্ত মহকুমাশাসক বিনয়ভূষণ দাস বলেন, করোনা মোকাবিলায় অতিরিক্ত ব্যবস্থা হিসেবে রেলওয়ের আইসোলেশন কোচ ত্রিপুরায় স্থাপন করা হয়েছে৷ ২০টি বগিতে মোট ৩২০ শয্যাবিশিষ্ট ওই আইসোলেশন কোচ বর্তমানে বাধারঘাট স্টেশনে রয়েছে৷ তিনি বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করলে অতিরিক্ত শয্যার প্রয়োজন পড়বে৷ তাই এই ব্যবস্থা করা হয়েছে৷


তাঁর কথায়, রেলওয়ের এই আইসোলেশন কোচে সমস্ত ধরনের সুবিধা থাকবে৷ অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে ওই কোচে৷ এক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার রেলওয়ে দেবে, কিন্তু রিফিলিং করার ভার ত্রিপুরা সরকার বহন করবে৷ তেমনি প্যারা মেডিক্যাল স্টাফ ত্রিপুরা সরকার ব্যবস্থা করবে, কিন্তু কোচে তাপমাত্রা নির্ধারণ রেলওয়ের দায়িত্বে থাকবে৷


তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলায় বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত শয্যা রয়েছে৷ কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার নিলে তখন ওই আইসোলেশন কোচ ব্যবহার করা হবে৷ বিনয়বাবু জানিয়েছেন, আজ ওই আইসোলেশন কোচ পরিদর্শন করে দেখেছি৷ সমস্ত ব্যবস্থা ঠিকমতোই রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top