News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় পুলিশকর্মী সহ আহত দুই
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় পুলিশকর্মী সহ আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ আশ্রম চৌমুহনী এবং চম্পকনগরের সাধুপাড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় দু’’জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল এবং অপরজন রেগা শ্রমিক৷


নাইট কারফিউ চলাকালে আশ্রম চৌমুহনীতে পুলিশ নাকা পয়েন্টে ডিউটি করছিলেন পূর্ব থানার পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা৷ ডিউটিরত অবস্থায় কনস্টেবল নির্মল ঋষিদাসকে পুলিশের একটি গাড়ি ধাক্কা দেয়৷ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন পুলিশ কনস্টেবল৷ পুলিশের গাড়ির ধাক্কায় আহত কনস্টেবল নির্মল ঋষি দাসের অবস্থা সঙ্কটজনক বলে তার স্ত্রী জানান৷ তিনি পূর্ব থানায় কর্মরত৷ সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তার মাথা এবং পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে৷ একটি পা ভেঙ্গে গেছে৷ পুলিশের গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়৷


এ ব্যাপারে পূর্ব থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে চম্পকনগরের সাধু পাড়া এলাকায় বাইকের ধাক্কায় ছিটকে পড়ে এক রেগা শ্রমিক গুরুতরভাবে আহত হয়৷ আহত রেগা শ্রমিক এর নাম জীবন দে৷ জানা যায় তিনি কাজ সেরে বাড়িতে ফিরছিলেন৷ তখনই একটি বাইক অপর একটি বাইকে ওভারটেক করার চেষ্টা করে৷ দ্রুতবেগে ওভারটেক করার সময় পথচারী রেগা শ্রমিক জীবন দেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ বাইক নিয়ে ছিটকে পড়ে বাইকের চালকও আহত হয়৷ দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়৷ তারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বাইক চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top