News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের হাতে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র সর্বানন্দ সনোয়ালের
Image

রাজ্যপালের হাতে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র সর্বানন্দ সনোয়ালের

গুয়াহাটি, ৯ মে (হি.স.) : মুখ্যমন্ত্রী পদে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন সর্বানন্দ সনোয়াল। আইনি উপদেষ্টা শান্তনু ভরালি এবং মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামীকে সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ।

এদিকে আজ রবিবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ব্রহ্মপুত্র গেস্টহাউসে সৌজন্য সাক্ষাতে যান সম্ভাব্য নয়া মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা অসমে দলের প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অরুণ সিং সহ বহু দলীয় নেতা ও বিধায়কগণ। তাঁদের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাজভবনের উদ্দেশ্যে রওয়ানা হন বিদায়ী মুখ্যমন্ত্রী সনোয়াল।

রাজভবন থেকে ফের সরকারি বাসভবন এসেছেন সর্বানন্দ। এখান থেকে হিমন্তবিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে একই গাড়িতে গিয়েছেন বিধানসভার কনফারেন্স হল-এ পরিষদীয় দলের বৈঠকে। ইতিমধ্যে কনফারেন্স হল-এ দলের সকল বিধায়ক উপস্থিত হয়েছেন। পরিষদীয় বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষ, সাধারণ সম্পাদক অরুণ সিং, অসমে দলের প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, নরেন্দ্রসিং তোমর প্রমুখ।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top