News Flash

  • Home
  • Uncategorized
  • স্বস্তির বৃষ্টিতে জলমগ্ণ রাজপথ দুর্ভোগ চরমে
Image

স্বস্তির বৃষ্টিতে জলমগ্ণ রাজপথ দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ স্বস্তির বর্ষণে জলমগ্ণ হল স্মার্ট সিটি আগরতলার বহু রাস্তা৷ বর্ষা মরশুম শুরুর আগে ও বর্ষা মরশুমে জল থৈ থৈ চেহারা নতুন নয়৷ ফ্লাডকন্ট্রোল মেশিন থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় মেশিনের মাধ্যমে জল সরানোর পরিকল্পনা নেয়া হয়েছে৷ বসানো হয়েছে একাধিক পাম্প৷ কিন্তু সময়ে মেশিনগুলো বা পাম্পগুলো কাজে লাগছে না৷ যার খেসারত দিতে হয় নগরবাসীকে৷


শুক্রবার বৃষ্টির শেষেও এর ব্যতিক্রম হয়নি৷ সামান্য বৃষ্টিতেই যদি জল জমে যায় তাহলে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের৷ অতি ক্ষূদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি সইতে হয় আরো বেশি৷ শুক্রবার দুপুর গড়িয়ে বিকেল৷ ঠিক তখনই দু’এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে৷ আস্তে আস্তে বৃষ্টি পড়তে থাকে৷


এরই মধ্যে মুশল ধারে বৃষ্টি শুরু হয়৷ সাথে দমকা হাওয়া৷ হঠাৎ-ই বৃষ্টির সাথে শুরু হয় ঝড়৷ ঝড়ে কোন কোন জায়গায় রাস্তায় পড়ে থাকে গাছের ডালপালা৷ বহু বাড়িঘরেরও ক্ষতি হয়েছে৷ গাছের ডাল পড়ে ঘরের চালা ভেঙেছে এদিনের ঝড় বৃষ্টির ফলে৷ দীর্ঘসময় বৃষ্টি হয়েছে, যথেষ্ট ভারী৷ যেকারণে কম সময়ের মধ্যেই শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়৷ বিশেষ করে নিচু এলাকায় জল জমে যাওয়ায় বেশি অসুবিধা হয়৷ এই চিত্র ছিল শকুন্তলা রোড, প্যারাডাইস, আরএমএস, বিদুরকর্তা চৌমুহনি, এডভাইজার চৌমুহনি, মধ্যপাড়া সহ বিভিন্ন এলাকায়৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top