কলকাতা, ৬ মে (হি স) : বিধানসভায় বৃহস্পতিবার হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় মোট ৭৪ জন বিধায়ক শপথ নেন। বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়।
২১৩টি আসনে জয় পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলেও মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনাড়ম্বরেই সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালা ২৯২ জন বিধায়কের শপথগ্রহণ। করোনা মহামারীর জেরে সেই নিয়মেও বদল আনা হয়েছে। করোনা বিধি মানতে এই প্রথমবার প্রথা ভেঙে আলাদা আলাদা ভাবে শপথগ্রহণ করছেন বিধায়করা।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। সূত্রের খবর, দু্’দফায় ১৪৩ জন বিধায়ক শপথ নেবেন। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট ৭৪ জন বিধায়ক শপথ নেবেন। দুপুর ২টো থেকে ৪ টে পর্যন্ত মোট ৬৯ জন বিধায়ক শপথ নেবেন।

বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















