News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৪০, মৃত ৩ জন
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৪০, মৃত ৩ জন

আগরতলা, ৫ মে (হি. স.) : ত্রিপুরায় করোনার সংক্রমণ লাগাতর দুই শতকের গন্ডি পার করে চলেছে৷ গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪০ জন করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে৷ অবশ্য, আবারো নমুনা পরীক্ষার সংখ্যায় বৃদ্ধির কারণেই অধিক মাত্রায় করোনা আক্রান্তের খোজ পাওয়া গিয়েছে৷ তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে৷ তবে, ৭৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ আরও চিন্তার বিষয় হল, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৬৮ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ১৮২৭ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৭৬৬ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৩৭২০ জন মোট ৪৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৫৪ জন এবং রেপিড এন্টিজেন-এ ১৮৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ২৪০ জন নতুন করোনা সংক্রমিত-র খোজ পাওয়া গেছে৷


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৭৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৮২৭ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৬২৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩৯৪৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৪.৯৮ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৩.৮৪ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.১১ শতাংশ৷ এখন পর্যন্ত ত্রিপুরায় ৪০০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতর সুত্রে খবর, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘন্টায় সংক্রমণ আবারও দেড় শতক পার করে ফেলেছে৷ নতুন করে পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় ১৬৮ জন, দক্ষিন জেলায় ৮ জন, গোমতি জেলায় ৬ জন, ধলাই জেলায় ৭ জন, সিপাহীজলা জেলায় ৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩১ জন, উনকোটি জেলায় ৫ জন এবং খোয়াই জেলায় ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে, দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনা-র সংক্রমণ অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top