News Flash

  • Home
  • দিনের খবর
  • এই নিয়ে তৃতীয়বার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

এই নিয়ে তৃতীয়বার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৫ মে (হি.স.): এই নিয়ে তৃতীয়বার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কোনও জাঁকজমক নয়, কোভিডের জন্য অনাড়ম্বর ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। আমন্ত্রিতদের তালিকাও ছিল ছোট। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে, এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে বের হয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেন মমতা। সাড়ে দশটার একটু আগে রাজভবনে পৌঁছে যান মমতা। কিছুক্ষন পরই শপথগ্রহণের মূল মঞ্চে মমতাকে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন  রাজ্যপাল জগদীপ ধনকর।
২১-এর বিধানসভা নির্বাচনে ২৯২টি আসনের (দু’টি আসনে ভোটগ্রহণ হয়নি) মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হননি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও, আগামী ৬ মাসের মধ্যে কোনও একটি আসনে জয়লাভ করতে হবে তাঁকে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জয়লাভ করেছে ৭৭টি আসনে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top