News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ৫ মে থেকে ১৪ দিনের আংশিক কার্ফু অন্ধ্রপ্রদেশে
Image

আগামী ৫ মে থেকে ১৪ দিনের আংশিক কার্ফু অন্ধ্রপ্রদেশে

অমরাবতী, ৩ মে (হি.স.) : রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়ে যাওয়ায় আগামী ১৪ দিনের জন্য আংশিক কার্ফু লাগু করার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে ১৪ দিনের আংশিক কার্ফু রাজ্যে লাগু করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক ঘোষণাপত্রে আরও জানানো হয়েছে, ওইদিন থেকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  রাজ্যবাসীদের অত্যাবশ্যক পণ্যসামগ্রী কেনাকাটার জন্য দোকান খোলা থাকবে। তবে ওই সময় ১৪৪ ধারাও লাগু থাকবে। এর ফলে ওই সময়ে দুই বা ততোধিক ব্যক্তি এক জায়গায় দাঁড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা থাকবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের আগে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডির নেতৃত্বে এক উচ্চপর্যায়ের  বৈঠক করা হয়েছে।
প্রসঙ্গত, অন্ধপ্রদেশের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে,  রবিবার পর্যন্ত রাজ্যে ২৩,৯২০ জন নতুনভাবে কোভিদ সংক্রমিত হয়েছেন। এরমধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top