অমরাবতী, ৩ মে (হি.স.) : রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়ে যাওয়ায় আগামী ১৪ দিনের জন্য আংশিক কার্ফু লাগু করার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে ১৪ দিনের আংশিক কার্ফু রাজ্যে লাগু করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক ঘোষণাপত্রে আরও জানানো হয়েছে, ওইদিন থেকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজ্যবাসীদের অত্যাবশ্যক পণ্যসামগ্রী কেনাকাটার জন্য দোকান খোলা থাকবে। তবে ওই সময় ১৪৪ ধারাও লাগু থাকবে। এর ফলে ওই সময়ে দুই বা ততোধিক ব্যক্তি এক জায়গায় দাঁড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা থাকবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের আগে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডির নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে।
প্রসঙ্গত, অন্ধপ্রদেশের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত রাজ্যে ২৩,৯২০ জন নতুনভাবে কোভিদ সংক্রমিত হয়েছেন। এরমধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

আগামী ৫ মে থেকে ১৪ দিনের আংশিক কার্ফু অন্ধ্রপ্রদেশে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















