News Flash

  • Home
  • Uncategorized
  • অসম বিধানসভা : মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি প্রার্থী এগিয়ে
Image

অসম বিধানসভা : মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি প্রার্থী এগিয়ে

গুয়াহাটি, ২ মে (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থ মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপি-র একাধিক প্রার্থী এগিয়ে রয়েছেন। প্রাথমিক সম্ভাব্য ফলাফলে প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস-ও এগিয়ে রয়েছেন।

সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। বিজেপি প্রার্থী মন্ত্রী রঞ্জিত দত্ত এগিয়ে রয়েছেন। তেমনি বিশ্বনাথ বিধানসভা আসনে প্রথম দফার গণনায় কংগ্রেস প্রার্থী অঞ্জন বোরা এগিয়ে রয়েছেন। গোলাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ কংগ্রেস প্রার্থী থেকে এগিয়ে গেছেন।

প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস পাটাচারকুচি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে অখিল গগৈ শিবসাগর আসনে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী তথা মন্ত্রী পিযুষ হাজারিকা-ও এগিয়ে রয়েছেন। জালুকবারি বিধানসভা আসনে হাই প্রোফাইল বিজেপি প্রার্থী ড. হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যাশিতভাবে এগিয়ে চলেছেন। ছয়গাঁও আসনে কংগ্রেস প্রার্থী রকীবুদ্দিন আহমেদ এগিয়ে রয়েছেন।

এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা গোহপুর আসনে এগিয়ে আছেন। অগপ সভাপতি অতুল বোরা-ও বোকাখাত আসনে এগিয়ে গেছেন। অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী বিধায়িকা আঙ্গুরলতা ডেকা থেকে কংগ্রেস প্রার্থী শিবমনি বোরা এগিয়ে রয়েছেন। এজেপি সভাপতি লুরিনজ্যোতি গগৈ পোস্টাল ব্যালট-এ এগিয়ে রয়েছেন। অন্যদিকে, মাজুলি থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং বঙ্গাইগাও থেকে অগপ নেতা তথা মন্ত্রী ফনিভূষণ চৌধুরী এগিয়ে আছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top