News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে ৯৮টি আসনে এগিয়ে ডিএমকে, কেরলে খুশি সিপিআই(এম)
Image

তামিলনাড়ুতে ৯৮টি আসনে এগিয়ে ডিএমকে, কেরলে খুশি সিপিআই(এম)

নয়াদিল্লি, ২ মে (হি.স.): তামিলনাড়ুতে ৯৮টি আসনে এগিয়ে গেল ডিএমকে। কেরলে খোশমেজাজে সিপিআই (এম)। পুদুচেরিতে ১২টি আসনের ট্রেন্ড অনুযায়ী এনআর কংগ্রেস এগিয়ে ৬টি আসনে এবং বিজেপি তিনটি আসনে।

তামিলনাড়ু : তামিলনাড়ুতে জোর টক্কর চলছে এআইএডিএমকে ও ডিএমকে-র মধ্যে। ২০৯টি আসনে ভোট গণনার প্রবণতা অনুযায়ী, এআইএডিএমকে ৮১টি আসনে এগিয়ে এবং ডিএমকে ৯৮টি আসনে। চেন্নাইয়ে ডিএমকে সদর দফতরে আনন্দে মেতে উঠেছেন ডিএমকে কর্মী-সমর্থকরা।

কেরল : কেরলের ১৪০টি আসনের মধ্যে ১৩৭টি আসনের ট্রেন্ড অনুযায়ী সিপিআই (এম) এগিয়ে ৫৫টি আসনে, কংগ্রেস ২৩টি আসনে। কেরলের পালাক্কড় আসনে এগিয়ে রয়েছেন মেট্রোম্যান ই শ্রীধরণ। ধর্মাদাম আসনে এগিয়ে পিনারায় বিজয়ন। হরিপদ আসনে এগিয়ে কংগ্রেসের রমেশ চেন্নিথালা। ত্রিসূর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুরেশ গোপী।

পুদুচেরি : পুদুচেরিতে ১২টি আসনের ট্রেন্ড অনুযায়ী এনআর কংগ্রেস এগিয়ে ৬টি আসনে এবং বিজেপি তিনটি আসনে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top