News Flash

  • Home
  • বিদেশ
  • কলকাতায় আত্মঘাতী করোনা রোগী, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
Image

কলকাতায় আত্মঘাতী করোনা রোগী, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

কলকাতা, ১ মে (হি.স.): করোনা আক্রান্ত এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। শনিবার রিজেন্ট পার্কের পুঁটিয়ারির বাড়ি থেকে ওই করোনা-রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, করোনা আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ়। অন্যদিকে গড়িয়াহাট থেকে প্রৌঢ়ার দেহ উদ্ধার করা হয় এদিন। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।


রাজ্যজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। প্রতিদিনই প্রায় নতুন রেকর্ড গড়ছে সংক্রামিতের সংখ্যা। পরিস্থিতি যে বেগতিক তা বেশ কিছু ঘটনা সামনে আসার পর থেকেই বোঝা গিয়েছে। কোথায় রাস্তায় পড়ে থাকছে দেহ, তো কোথায় বাড়িতেই বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে। আবার বাড়ির সামনেই দেহ ফেলে চম্পট দিচ্ছেন অ্যাম্বুল্যান্স চালকরা। এমন খবরও উঠে আসছে সচরাচর। শনিবার এমনই দু’টি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা।


রিজেন্ট পার্কের পুঁটিয়ারির একটি ফ্ল্যাট থেকে ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এদিন। প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে, তিন দিন আগে প্রৌঢ়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে বাইরে থেকেই খোঁজখবর রাখছিলেন তাঁরা। কিন্তু শুক্রবার রাত থেকে ডাক-খোঁজ করেএ তেমন কোনও সাড়া-শব্দ না মেলায় সন্দেহ হয় তাঁদের। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, করোনা আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ়।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top