News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে কিছুটা স্বস্তি! ৭০০ টন অক্সিজেন পৌঁছল দিল্লিতে
Image

অবশেষে কিছুটা স্বস্তি! ৭০০ টন অক্সিজেন পৌঁছল দিল্লিতে

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে অক্সিজেনের প্রবল সঙ্কটের মধ্যেই ৭০০ টন অক্সিজেন নিয়ে দিল্লিতে পৌঁছল প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। ছত্তিশগড়ের রায়গঢ়ে জিন্দল স্টিল প্লান্ট থেকে মঙ্গলবার ভোরে দিল্লি ক্যান্টনমেন্টে এসে পৌঁছয় প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। দিল্লি ক্যান্টনমেন্টে পৌঁছনোর পর, মোট ৭০০ টন জীবনদায়ী গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে দিল্লির বিভিন্ন হাসপাতালে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানান, “রায়গঢ় থেকে দিল্লিতে পৌঁছেছে অক্সিজেন এক্সপ্রেস। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কোনও খামতি রাখছে না ভারতীয় রেল।”
বিগত কিছু দিন ধরে দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সঙ্কটে হাহাকার পড়ে গিয়েছিল। অক্সিজেনের অভাবে মৃত্যুও হয়েছে বহু করোনা-রোগীর। অবশেষে ৭০০ টন অক্সিজেন নিয়ে দিল্লিতে পৌঁছেছে প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। বিগত কিছু দিন ধরে অক্সিজেনের যে সঙ্কট চলছিল রাজধানীর বিভিন্ন হাসপাতালে, সেই সঙ্কট থেকে এবার খানিকটা মুক্তি মিলল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top