News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে গৃহবধূর মৃত্যু রহস্যজনকভাবে, চাঞ্চল্য
Image

বিশালগড়ে গৃহবধূর মৃত্যু রহস্যজনকভাবে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটনা বিশালগড় থানার অন্তর্গত লাল সিংমুড়া মন্ডপ টিলা এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷সংবাদ সূত্রে জানা যায় বিশালগড় লাল সিং মুড়া এলাকার রাজিব মিয়া পেশায় রাজমিস্ত্রি৷ একই এলাকার মেয়ে সখিনা বেগমের সাথে ভালোবাসার সম্পর্ক হয়৷
সম্পর্কটি মেনে নিতে পারছিল না সখিনার পরিবারের লোকজন৷ গত তিন মাস পূর্বে তারা পরিবারের অজান্তে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে৷

তখন থেকে সখিনার পরিবার সখিনার কোন খোঁজখবর নেয়নি বলে খবর৷ সখিনা রাজিব মিয়ার সাথে সংসার শুরু করে৷ কিন্তু সোমবার বেলা ১২টার সময় রাজিব একটি গাড়ি করে সখিনাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেখতে পান সখিনার গলায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগেই মৃত্যু হয়েছে তার৷ চিকিৎসকরা তখন পুলিশকে খবর দেয়৷ পুলিশ আসলে হাসপাতাল থেকে স্বামী রাজিব সহ সঙ্গে থাকা সবাই পালিয়ে যায়৷ বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে৷ সর্বত্র এখন শুধু একটাই গুঞ্জন যে সখিনার মৃত্যুর পেছনে বিরাট রহস্য লুকিয়ে রয়েছে৷ এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top