News Flash

  • Home
  • Uncategorized
  • বাইখোড়া থানায় গৃহবধুকে হত্যার অভিযোগে মামলা
Image

বাইখোড়া থানায় গৃহবধুকে হত্যার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ এপ্রিল৷৷ গৃহবধূকে হত্যার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে৷ ঘটনার বিবরনে জানাযায় গত ৫ বছর আগে যতনবাড়ীর চেলামগ পাড়ার বাসিন্দা নাংথুই মগ ( ২৫ ) এর সাথে কলসী পাতিছড়া এলাকার বাসিন্দা কান্দি মগ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধহয়৷ বিয়ের কিছুদিন ঠিক ঠাক চললেও পরবর্তী সময় গৃহবধূর উপর নির্যাতন শুরু করে স্বামী এমনটাই অভিযোগ৷


নির্যাতনের সীমা অতিক্রান্ত হবারপর গতকাল বিকেলবেলা নাংথুই মগকে প্রানে মেরে ফেললো স্বামী এমনটাই অভিযোগ৷ নাংথুই মগ কে শারিরিক নির্যাতনের পর চিকিৎসারজন্য শান্তির বাজার জেলাহাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাংথুই মগকে মৃত বলে ঘোষনা করেন৷ গৃহবধূর মৃত্যুর খবরপেয়ে আজ শান্তির বাজার জেলা হাসাপালে ছুটে আসে পরিবারের লোকজন৷ পরিবারের লোকজনদের পক্ষথেকে স্বামীর বিরুদ্ধে গৃহবধূর হত্যার বিষয়ে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করাহয়৷ এই মৃত্যু নিয়ে পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে নাংথুই মগের মৃত্যুর জন্য স্বামী কান্দি মগকে দায়ী করছেন৷ জানাযায় মৃত্যু কালে নাংথুই মগ উনার ৩ বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন৷ মৃতদেহ আজ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহয়৷ গৃহবধুর এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারন খুজতে ঘটনার তদন্ত করছে পুলিশ৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও দোষীর শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top