News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পিএম কেয়ার্স ফান্ডের সাহায্যে প্রতিটি জেলায় অক্সিজেনের প্ল্যান্ট বসানো হবে, টুইট প্রধানমন্ত্রীর
Image

পিএম কেয়ার্স ফান্ডের সাহায্যে প্রতিটি জেলায় অক্সিজেনের প্ল্যান্ট বসানো হবে, টুইট প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : করোনা মোকাবিলায় এবার বড়সড় উদ্যোগ নিল মোদী সরকার। দেশ জুড়ে অক্সিজেনের সংকটের মাঝে প্রতিটি জেলায় অক্সিজেন প্ল্যান্ট বসানোর কথা বললেন নরেন্দ্র মোদী। দেশে বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেই রবিবার টুইটারে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করতে প্রতিটি জেলায় অক্সিজেন উৎপাদন কেন্দ্র তৈরি করা হবে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে দেশের হাসপাতালগুলিতে অক্সিজেনের জোগান বাড়বে এবং দেশের মানুষ উপকৃত হবেন’।

দেশজুড়ে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য চাহিদা মত অক্সিজেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই সংকট থেকে রেহাই পেতেই দেশের প্রতি জেলায় অক্সিজেন উৎপাদন কেন্দ্র গড়ার কথা ঘোষণা করলেন মোদী। রবিবার তিনি জানান, পিএম কেয়ার্স ফান্ডের টাকা থেকে জেলায় জেলায় অক্সিজেন কারখানা গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘বিভিন্ন জেলার সরকারি হাসপাতালগুলিতে হঠাৎ করে যাতে অক্সিজেন সরবরাহ ব্যাহত না হয় এবং কোভিডে আক্রান্ত ও অন্যান্য রোগীর সহায়তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থাটিকে দীর্ঘায়িত করা হবে’।

ইতিমধ্যে দেশের ৫৫১টি সরকারি হাসপাতালে অক্সিজেন উৎপাদনের জন্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর অফিস থেকে ৭০০-র বেশি অক্সিজেন উৎপাদক সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে। বাকি সব জেলায় অক্সিজেন তৈরির জন্য দ্রুত অনুমোদন দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতরের ওই বিবৃতি বলছে, ‘এর আগে পিএম কেয়ার্স ফান্ডের ২০১.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেশ জুড়ে চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত ১৬২টি অক্সিজেন উৎপাদক কেন্দ্র গড়ে তুলতে। এ বার প্রতিটি জেলায় অক্সিজেন কারখানা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে’।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১, যা এ যাবৎ সর্বাধিক। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের, যা এখনও পর্যম্ত সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট ১ লক্ষ ৯২ হাজার ৩১১ জন মারা গিয়েছেন। রাজধানী দিল্লি-সহ দেশের বহু রাজ্যে বর্তমানে অক্সিজেনের জন্য হাহাকার। এই অবস্থায় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়িত হলে অক্সিজেনের সংকট অনেকটাই মিটবে বলে আশা করা যায় ।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top