News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ, একদিনে মৃত্যু ২,৭০০-র বেশি
Image

দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ, একদিনে মৃত্যু ২,৭০০-র বেশি

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। প্রতি দিন আক্রান্তের সংখ্যা তার আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭০০-র বেশি। রবিবার আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ।  টানা ৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১, যা এ যাবৎ সর্বাধিক। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের, যা এখনও পর্যম্ত সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট ১ লক্ষ ৯২ হাজার ৩১১ জন মারা গিয়েছেন।


দৈনিক সংক্রমণ এ ভাবে বৃদ্ধি পাওয়ায় লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮১১। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ২০.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৬.১০ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ লক্ষ ১৯ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৭ কোটি ৭৯ লক্ষ ১৮ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে ভারতে। যদিও গত তিন দিনে দেশে টিকাকরণের সংখ্যা কমেছে। শুক্রবার দেশে ৩১ লক্ষ ৪৭ হাজার ৭৭৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। শনিবার তা কিছুটা কমে হয় ২৯ লক্ষ ১ হাজার ৪১২। গত ২৪ ঘণ্টায় ২৫ লক্ষ ৩৬ হাজার ৫৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ১৪ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৪১৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top