News Flash

  • Home
  • Uncategorized
  • একত্রিত হয়ে ত্রিপুরার করোনা পরিস্থিতি মোকাবিলা করা হবে : মুখ্যমন্ত্রী
Image

একত্রিত হয়ে ত্রিপুরার করোনা পরিস্থিতি মোকাবিলা করা হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.) ৷৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, গত বছর কোভিড-১৯ মোকাবেলায় ডাক্তার, নার্স সহ বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা দ্রুত একটা ভাল অবস্থায় পৌঁছে গিয়েছিলাম৷ আশা করি এবারও আমরা ভাল অবস্থায় থাকব৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ আই জি এম হাসপাতালে একটি নতুন ব্লাড ব্যাঙ্ক, ওপিডি রেজিস্ট্রেশান কাউন্টার এবং ১০ শয্যা বিশিষ্ট একটি ক্যাজুয়েলিটি ব্লকের উদ্বোধন করে উদ্বোধকের ভাষণে একথা বলেন৷ এর আগে মুখ্যমন্ত্রী শ্রীদেব তাঁর সরকারি বাসভবনের সামনে এন এইচ আই ডি সি এল-এর দেওয়া ১০টি নতুন অ্যাডভান্স লাইফ সাপর্োট অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷


এদিন আই জি এম হাসপাতালে নতুন তিনটি পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বর্তমানে রাজ্যে ৪৫ বছরের ঊধর্ে ব্যক্তিদের কোভিডের টিকা দেওয়া হচ্ছে৷ এ-ক্ষেত্রে করোনায় একজনও মারা না যান সে বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊদর্ে ছেলে-মেয়েদেরও কোভিড টিকাকরণ করা হবে৷ সাথে তিনি যোগ করেন, মে ও জুন এই দুইমাস যারা বিপিএল ও অন্ত্যোদয় কার্ড হোল্ডার তাদের বিনামূল্যে চাল দেওয়া হবে৷ রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করবে৷


তাঁর কথায়, বর্তমানে রাজ্যের স্বাস্থ্য অবস্থা ভাল পরিস্থিতিতে রয়েছে৷ আই জি এম হাসপাতালে ক্যাজুয়েলিটি ব্লক চালু করা হয়েছে৷ এখানে ১০টি শয্যা রয়েছে৷ আগে একটিও ছিল না৷ এখানে এই প্রথমবার সেন্ট্রালাইজড ই-রেজিস্ট্রেশন চালু করা হয়েছে৷ এতে নতুন দিক খুলে গেছে৷ তাতে, আগরতলা সহ ত্রিপুরাবাসী উপকৃত হবেন৷ নতুন ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত সংরক্ষণ করা যাবে৷
তিনি বলেন, এবারও আমরা সকলে মিলে কোভিড প্রতিহত করব৷ করোনার সাক্রমন কোনভাবেই বাড়তে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে৷ যারা বাইরে থেকে আসবেন তাদের সকলকে টেস্ট করানো হবে৷ তিনি বলেন, এই মুহুর্তে দেশের ১০টি রাজ্যে কোভিডের সংক্রমণ সবচেয়ে বেশি৷ তাই আমাদের সকলকে আরও সতর্ক হয়ে চলাফেরা করতে হবে৷ কেন্দ্র ও রাজ্যের কোভিড-১৯-এর নির্দেশাবলী সঠিকভাবে মেনে চলতে হবে৷
অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী শ্রীদেব তাঁর বাসভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, কোভিড-১৯ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে ৫০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেস দিয়েছিল৷ আজ এখানে থেকে এন এইচ আই ডি সি এল-এর দেওয়া ১০টি অ্যাম্বুলেন্স রওয়ানা হল৷
তিনি বলেন, প্রতিটি এম্বুলেন্স-র মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা৷ ভেন্টিলেটর ছাড়া এতে মোট ৫৪টি সুবিধা রয়েছে৷ এতে জাতীয় সড়ক সংলগ্ণ রোগীরা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানের রোগীরাও উপকৃত হবেন৷ বিশেষ অতিথির ভাষণে বিধায়ক ডা. দিলীপ কুমার দাস বলেন, আই জি এম-এ একটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হবে৷ সম্মানিত অতিথির ভাষণে স্বাস্থ্য দফতর প্রধান সচিব জে কে সিনহা বলেন, কোভিড চ্যালেঞ্জ মোকাবেলায় দফতর প্রস্তুত রয়েছে৷
আই জি এম হাসপাতালের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য দফতরের অধিকর্তা ডা. শুভাশিষ দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পশ্চিম জেলার জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব, আই জি এম-এর সুপারিন্টেনডেন্ট ডা. অমিতাভ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এইচ আই ডি সি এল-এর অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর এ কে কুশহা, জেনারেল ম্যানেজার আর পি সিং, স্বাস্থ্য অধিকর্তা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকর্তা প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top