News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ বছরের উর্ধে সকলকে বিনামূল্যে করোনার টিকা দেবে রাজ্য সরকার
Image

১৮ বছরের উর্ধে সকলকে বিনামূল্যে করোনার টিকা দেবে রাজ্য সরকার

আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় ১৮ বছরের উর্ধে কলকে বিনামূল্যে টিকা দেওয়া হবে৷ আজ ত্রিপুরা মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে, সব মিলিয়ে ১৩৩ কোটি ১৯ লক্ষ টাকা খরচ হবে বলে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন৷


প্রসঙ্গত, ৪৫ বছরের উর্ধেসকল-কে করোনা-র প্রতিষেধক বিনামূল্যে দেওয়া হচ্ছে৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১৮ বছরের উর্ধে সকল-কে প্রতিষেধকের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে৷ ১ মে থেকে তাদের প্রতিষেধক দেওয়া হবে৷ কিন্ত, ১৮ বছরের উর্ধে এবং ৪৫ বছরের কম বয়সীদের টিকা বিনামূল্যে দেওয়া হবে না৷ স্বল্প মূল্যের বিনিময়ে তারা প্রতিষেধক নিতে পারবেন৷ কেন্দ্রের ওই সিদ্ধান্তে বিরোধীরা তীব্র আপত্তি জানিয়েছেন এবং টিকা সকলকে বিনামূল্যে দেওয়ার দাবি তুলেছেন৷


আজ ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১৮ বছরের উর্ধে সকলের টিকাকরণও বিনামূল্যে হবে৷ তার জন্য সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করবে৷ এবিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত ত্রিপুরায় ১৬ লক্ষ মানুষ রয়েছেন৷ ফলে, ৩২ লক্ষ ডোজর প্রয়োজন রয়েছে৷ কিছু ডোজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে৷ এদিকে, সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড প্রতি ডোজ ৪০০ টাকা দর-এ ত্রিপুরা সরকারের কাছে বিক্রি করবে৷ তাই, সবমিলিয়ে ওই ১৬ লক্ষের জন্য প্রতিষেধক ক্রয়ে ১৩০ কোটি ৫৬ লক্ষ টাকা খরচ হবে৷ এছাড়া সিরিঞ্জ ক্রয়ে প্রতি ডোজ ৫ টাকা করে ১ কোটি ৬৩ লক্ষ টাকা এবং অন্যান্য খাতে আরও ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে৷ তিনি জানান, সব মিলিয়ে ১৮ বছরের উর্ধে বয়সীদের টিকাকরণ-এ ১৩৩ কোটি ১৯ লক্ষ টাকা খরচ হবে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত মোট জনসংখ্যার ২৪ শতাংশ টিকাকণের প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে৷ সেই তুলনায় জাতীয় গড় ৬ শতাংশ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, স্বাস্থ্য কর্মী ৯৩ শতাংশ এবং সামনের সারির কর্মী ৯২ শতাংশের টিকাকরণ হয়ে গেছে৷ এদিকে, ত্রিপুরা সরকার এখন পর্যন্ত ১১ লক্ষ ৬৮ হাজার ৩৭০টি ডোজ পেয়েছে৷ তার মধ্যে ৯ লক্ষ ৬৪ হাজার ৪৮০টি ডোজ ব্যবহার হয়ে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top