News Flash

Image

এমবিবি বিমানবন্দরে করোনা টেস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ রাজ্যে আগমনকারী বিমান যাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ শনিবার থেকে আগরতলা বিমান বন্দরে যারা অবতরণ করেন প্রত্যেককেই করোনা টেস্ট করানো হচ্ছে৷ তবে যেসব বিমান যাত্রী ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যেকার আর টি সি সি আর দেখাতে পারবেন তাদেরকে করোনা টেস্ট করা হবে না বলে জানিয়েছেন বিমান বন্দর কর্তৃপক্ষ৷


রাজ্য সরকারের নির্দেশে অনুযায়ী আগরতলা বীরবিক্রম বিমানবন্দরে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যৈও ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই বহি রাজ্য থেকে আগত যাত্রীদের মাধ্যমে করণরো সংক্রমিত হচ্ছে৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানান বিশেষ করে মহারাষ্ট্র থেকে যেসব যাত্রী রাজ্যে আসছেন তাদের মধ্যে পাঁচ শতাংশের শরীরে করোণার ভাইরাস পাওয়া যাচ্ছে৷ করোনা সংক্রমনের হার নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানান যাত্রীরা বিমান থেকে নামার পর প্রত্যেকের থার্মাল স্ক্রীনিং টেস্ট করা হচ্ছে৷ যে সব যাত্রী আর টি সি সি আর দেখাতে পারছেন তাদেরকে লাগেজসহ ছেড়ে দেওয়া হচ্ছে৷ অন্যান্য যাত্রীদের করোনা টেস্ট করার পর নেগেটিভ আসলেই টার্মিনালে ঢুকতে দেওয়া হচ্ছে৷ করোনা পজেটিভ আসলে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে৷ করোণা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
শুধু বিমানবন্দরেই নয় ,রেলস্টেশন এবং সড়ক পথে আসা যাত্রীদেরকেও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top