News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় ঢেউয়ে শতক পার , রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১২৭ জন, সক্রিয় ৬২৭
Image

দ্বিতীয় ঢেউয়ে শতক পার , রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১২৭ জন, সক্রিয় ৬২৭

আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.) ৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় শতক পার করেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম শতক পার হয়েছে৷ স্বাস্থ্য দফতর সূত্রের দেওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১২৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন৷ ফলে পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের থেকেও ভয়ংকর দিকেই এগিয়ে চলেছে বলেই মনে হচ্ছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬২৭৷


সূত্রের তথ্য অনুযায়ী, নতুন করে আক্রান্তদের মধ্যে পশ্চিম জেলায় সর্বাধিক ৮২ জন করোনা আক্রান্ত রয়েছেন৷ এছাড়া, উত্তর ত্রিপুরা জেলায় ১৩ জন, খোয়াই জেলায় ১০ জন, গোমতি ত্রিপুরা জেলায় ৬ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় ৬ জন, উনকোটি জেলায় ৫ জন, ধলাই জেলায় ৪ জন এবং সিপাহীজলা জেলায় ১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন৷
করোনার প্রকোপ বৃদ্ধির সাথে সমস্ত জেলায় কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তাছাড়া, পর্যাপ্ত অক্সিজেন-র যোগান রেখেছে ত্রিপুরা সরকার৷ বোধজং নগরে ফিলিং স্টেশনে জোরকদমে অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত করার কাজ চলছে৷ ত্রিপুরা প্রশাসনের দাবি, করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠলেও হাসপাতালে শয্যা এবং অক্সিজেনের ঘাটতি হবে না৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top