News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের শেষদিনেও আরও একটি স্বর্ণ পদক জয় ভারতের
Image

বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের শেষদিনেও আরও একটি স্বর্ণ পদক জয় ভারতের

কিয়েলসে, ২৪ এপ্রিল (হি.স.) : পোল্যান্ডে বক্সিং যুব বিশ্বকাপের শেষদিনেও ভারতের ঘরে আরও একটি স্বর্ণ পদক ঢুকল। মহিলা বক্সাদের সাতটি ভিন্ন ক্যাটেগরি থেকে ৭টি সোনার পদক আগেই এসেছিল। এবার শুক্রবার স্বর্নপদকের তালিকায় যোগ হল আরও একটি পদক। ছেলেদের ৫৬ কেজি বিভাগে সোনা জিতলেন সচিন। পোল্যান্ডের কিয়েলসেতে অনুষ্ঠিত যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সচিনের হাত ধরে অষ্টম সোনা জিতে শীর্ষে শেষ করল ভারত।
এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত ৮টি সোনা-সহ ৩টি ব্রোঞ্জ, সর্বমোট ১১টি পদক জিতে তালিকায় প্রথমস্থানে থাকল। ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২টি সোনা, ২টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ জিতেছিল ভারত।
মহিলা বক্সাররা ৪৮ কেজি বিভাগে গীতিকা, ৫১ কেজিতে বেবিরোজিসানা চানু, ৫৭কেজিতে পুনম, ৬০ কেজিতে ভিঙ্কা, ৬৯ কেজিতে অরুন্ধতী চৌধুরি, ৭৫ কেজি বিভাগে থোকচোম সানামাচু চানু এবং ৮১ কেজিতে আলফিয়া পাঠান সোনা এনে দিয়েছিলেন দেশকে। সেমিফাইনাল বাউটে পরাজিত হয়ে ছেলেদের ৬৪ কেজি, ৪৯ কেজি এবং ৯১ কেজি বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দেন অঙ্কিত নারওয়াল, বিশ্বমিতা চোংথোম এবং বিশাল গুপ্তা।
উল্লেখ্য, পোল্যান্ডের কিয়েলসে অনুষ্ঠিত এই যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল ৫২টি দেশের সর্বমোট ৪১৪ জন বক্সার। যার মধ্যে ভারত থেকে অংশ নিয়েছিলেন ২০ জন। এদের মধ্যে ১০ জন ছেলে এবং ১০ জন মেয়ে।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top