জম্মু, ২৪ এপ্রিল (হি.স.): ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল দু’টি পাকিস্তানি ড্রোন। দু’টি ড্রোন লক্ষ্য করে গুলি চালায় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। পরে ড্রোন দু’টি পাকিস্তানের দিকে ফিরে যায়। ড্রোন দু’টি গুলি করে নামানোর জন্য ১৫ রাউন্ড গুলি করেছিল বিএসএফ। জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরের আর্নিয়া এলাকার ঘটনা।
বিএসএফ জানিয়েছেন, শনিবার ভোর ৪.৩০ মিনিট থেকে ৪.৪৫ মিনিটের মধ্যে জাব্বওয়াল এবং বিক্রম বর্ডার আউটপোস্ট এলাকায় দু’টি পাকিস্তানি ড্রোন দেখতে পান বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ ড্রোন দু’টিকে লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালান। ১৫ রাউন্ড গুলি চালানোর পর পাকিস্তানের দিকে ফিরে যায় ড্রোন দু’টি। সাম্প্রতিক সময়ে অস্ত্র ও মাদক পৌঁছে দেওয়ার জন্য ড্রোনের ব্যবহার করছে পাকিস্তান। তাই এদিন ওই এলাকায় তল্লাশি চালানো হয়। কিন্তু, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

জম্মুতে দু’টি ড্রোন লক্ষ্য করে গুলি বিএসএফ-এর, ফিরে গেল পাকিস্তানে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















