ইন্দোর, ২৪ এপ্রিল (হি.স.): সংক্রমিত ছিলেন করোনায়, এবার মারা গেলেন কোভিডে সংক্রমিত মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক কলাবতী ভুরিয়া। শনিবার ইন্দোরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯ বছর। মধ্যপ্রদেশের অলিরাজপুর জেলার জোবাত বিধানসভা আসনের বিধায়ক ছিলেন ক্লাবটি ভুরিয়া। পরিবার সূত্রের খবর, ১২ দিন আগে ইন্দোরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কলাবতীকে। হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ বিবেক জোশি জানিয়েছেন, “বিধায়কের ফুসফুস ৭০ শতাংশ সংক্রমিত হয়েছিল। তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।”
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কান্তিলাল ভুরিয়ার ভাইঝি ছিলেন কলাবতী। ২০১৮ সালে অলিরাজপুর জেলার জোবাত বিধানসভা আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। মাত্র ৪৯ বছর বয়সে কলাবতীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকে ভেঙে পড়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান কমল নাথ। কমল নাথ টুইট করে শোকবার্তায় জানিয়েছেন, “বিধায়ক কলাবতী ভুরিয়ার প্রয়াণে ব্যথিত। তিনি একজন সক্রিয় ও দৃঢ়প্রত্যয়ী বিধায়ক ছিলেন।”

করোনা কেড়ে নিল প্রাণ, প্রয়াত মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক কলাবতী ভুরিয়া
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















