News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমাঘাটে দুই নেশা কারবারীকে গণধোলাই
Image

চাকমাঘাটে দুই নেশা কারবারীকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ নেশা কারবারি ও নেশাখোরদের দৌরাত্ম্যে অতিষ্ঠ চাকমা ঘাট এলাকার বাসিন্দারা৷ শুক্রবার সকালে দুই নেশা কারবারি ও নেশাখোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহাকুমার চাকমাঘাট এলাকা৷ নেশায় বশবর্তী হয়ে উচ্ছন্নে যাচ্ছে বর্তমান যুবসমাজ৷ যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে এবার এলাকাবাসীরা -উদ্যোগী হলেন৷


দুই ড্রাগস সেবনকারীকে হাতেনাতে পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা৷ ঘটনা শুক্রবার সকাল আনুমানিক সাড়ে নয়টা নাগাদ৷ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট তুইমধু বাজার সংলগ্ণ এলাকায় সচেতন নাগরিক অজ্ঞাত পরিচয় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখেন৷ সন্দেহ বশত তাদেরকে আটক করেন৷ দুজনের থেকে মোট ১৪ কৌটা ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয় এলাকাবাসী৷ আটক দুই যুবক হল তেলিয়ামুড়া থানাধীন জহওর কলোনি আই.এস অফিস সংলগ্ণ এলাকার বাসিন্দা নিতাই দে এবং চামপ্লাই এলাকার অপর এক যুবক৷ তাদেরকে আটক করে এলাকাবাসী৷


যদিও চামপ্লাই এলাকার ওই যুবক এলাকাবাসীদের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ তবে এলাকার জনগণ নিতাই দে নামে যুবককে উত্তম-মধ্যম দিয়ে এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামে এক ব্যক্তির নাম জানতে পারেন৷পরে এলাকার সচেতন নাগরিক নিতাই দেকেও উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷পলাতক যুবককে আটক করার জন্য স্থানীয় জনগণের কাছে দাবি জানানো হয়েছে৷এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামের ওই যুবককে কবে নাগাদ পাকড়াও করতে সক্ষম হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top