News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত ডাক্তার কিংশুক দত্তের জীবনাবসান
Image

করোনা আক্রান্ত ডাক্তার কিংশুক দত্তের জীবনাবসান

আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.)৷৷ করোনা আক্রান্ত হয়ে ত্রিপুরার প্রথম সারির সৈনিক ডা: কিংশুক দত্ত প্রয়াত হয়েছেন৷ আজ বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন৷ তাঁর মৃত্যু-তে ত্রিপুরায় সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷
ইতিপূর্বেও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন৷ সম্প্রতি পুণরায় করোনা আক্রান্ত হন৷ তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি দেখে উন্নত চিকিতার জন্য তাঁকে কলকাতায় পাঠানো হয়েছিল৷ কিন্ত, চিকিতকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ তিনি প্রয়াত হয়েছেন৷


তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রখ্যাত চিকিতসক লেফটেনেন্ট কর্নেল কিংশুক দত্তর প্রয়াণে আমি গভীর শোকাহত৷ দ্বিতীয়বার তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর জীবনাবসান রাজ্যের চিকিতসা জগতে বড় ক্ষতি৷ আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি এবং তাঁর পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা৷ এদিকে, ত্রিপুরায় চিকিতক মহলও তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন৷


এদিকে, অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টরস এসোসিয়েশন (এ টি জি ডি এ) ডক্টর কিংসুক দত্তের অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করছে৷ সংগঠনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ত্রিপুরা হেলথসার্ভিস এ কর্মরত ছিলেন৷ ডাক্তার কিংসুক দত্ত ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, উদার মনের মানুষ ও বন্ধুবৎসল অভিভাবক৷ এই ক্ষতি গোটা রাজ্যের জন্য অপুরনীয়৷ করোনা ভাইরাসের বিরুদ্ধে তিনি সামনে থেকে লড়াই চালিয়ে গেছেন৷ ডাক্তার দত্তের পরিবারের সবাইকে এটিজিডিএ গভীর সমবেদনা জ্ঞাপন করে ও এই সুপরিচিত চিকিৎসকের মৃত্যুতে,সংগঠন স্বজন হারানোর বেদনায় ব্যাথাতুর৷ ভগবান তার আত্মার শান্তি দিন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top