News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে পোড়া অটোতে চালকের অগ্ণিদগ্দ মৃতদেহ
Image

আগুনে পোড়া অটোতে চালকের অগ্ণিদগ্দ মৃতদেহ

আগরতলা, ২৩ এপ্রিল (হি.স.)৷৷ আগুনে পুড়ে ছাই অটোতে অগ্ণিদগ্দ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর মৃত্যুর ঘটনায় ধোয়াসার সৃষ্টি হয়েছে৷ পুলিশের অনুমান, দুসৃকতিকারীরা তাকে খুন করে অটোতে আগুন ধরিয়ে দিয়েছে৷ ধলাই জেলায় লংতরাই ভ্যালি মহকুমায় মনু থানাধীন জয়রাম পাড়া এলাকায় অটো চালক বাসু মালাকারর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷


পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ জয়রাম পাড়ায় স্থানীয় জনগণ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অগ্ণিদগ্দ মৃতদেহ দেখতে পান৷ আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া অটোতে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ সঙ্গে সঙ্গে মনু থানায় খবর দেওয়া হয় এবং খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
পুলিশের কথায়, আমবাসা টিআরটিসি পাড়ার বাসিন্দা বাসু মালাকার গতকাল থেকে নিখোঁজ ছিলেন৷ আমবাসা থানায় তার পরিবার গতকালই নিখোজ ডায়েরি লিপিবদ্ধ করেছে৷ আজ তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশের ধারণা, দুসৃকতিকারীরা তাকে খুন করে অটোতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে৷ নির্জন পাহাড়ি এলাকা হওয়ায় কেউ বিষয়টি টের পাননি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top