News Flash

  • Home
  • Uncategorized
  • স্ব-শাসিত জেলা পরিষদে বন্টন করা হল দফতর
Image

স্ব-শাসিত জেলা পরিষদে বন্টন করা হল দফতর

আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ-এ আজ মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং নির্বাহী সদস্য-দের মধ্যে দফতর বন্টন হয়েছে৷ তাতে, প্রধান দফতরগুলি মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া নিজের হাতে রেখেছেন৷ এছাড়া, নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা, চিত্ত রঞ্জন দেববর্মা এবং কমল কলই একাধিক গুরুত্বপূর্ন দফতরের দায়িত্ব পেয়েছেন৷ এদিন মুখ্য কার্যনির্বাহী সদস্য ও বাকি ৮ জন নির্বাহী সদস্যদের মধ্যে দফতর বন্টন হয়েছে৷ জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক বলিন দেববর্মা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন৷


নব গঠিত জেলা পরিষদ-এ মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া সাধারণ প্রশাসন, অর্থ, আইন, পরিকল্পনা, গ্রামোন্নয়ন, বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, সমন্বয়, তথ্য সংসৃকতি ও পর্যটন দফতরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন৷ বাকি দফতরগুলি নির্বাহী সদস্য-দের মধ্যে বন্টন করে দিয়েছেন৷ তাতে দেখা গেছে, অনিমেষ দেববর্মা কৃষি ও উদ্যান, শিল্প এবং জনজাতি কল্যাণ, চিত্ত রঞ্জন দেববর্মা শিক্ষা ও পূর্ত, কমল কলইপ্রাণী সম্পদ বিকাশ ও স্বাস্থ্য, ভব রঞ্জন রিয়াং এলআরএস, ডলি রিয়াং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, রাজেশ ত্রিপুরা মত্য এবং সুহেল দেববর্মা ক্রীড়া এবং যুব বিষয়ক দফতরের দায়িত্ব পেয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top