News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেপ্তার নেই
Image

বক্সনগরে উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ বক্সনগরের রহিমপুর সীমান্তে স্থানীয় বাসিন্দারা পাচারকারীদের কাছ থেকে আটক করলেন একটি বাইক৷ উদ্ধার করা বাইকটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷চুরি হওয়া বাইক উদ্ধার হল সীমান্ত এলাকা থেকে৷ বাইক পাচারকে কেন্দ্র করে করে ধুন্ধুমার কান্ড ঘটে গেল রহিমপুর গৌরাঙ্গলা এলাকায়৷ স্থানীয় বাসিন্দা বনাম পাচারকারীদের মধ্যে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা৷চুরি হওয়া বাইক উদ্ধার করে রীতিমতো নজির স্থাপন করল সীমান্ত এলাকার বাসিন্দারা৷


সংবাদ সূত্রে জানা যায়, গত এক মাস আগে ২৩ শে মার্চ একটি চুরি হওয়া বাইক উদ্ধার করে দেয় এলাকার লোকজন৷ওই ঘটনায় পাচারকারীদের রক্ত চক্ষুর সম্মুখীন হয়েছিল তাদেরকে৷ ওই ঘটনার ঠিক এক মাস পর ২১এপ্রিল বুধবার রাত আনুমানিক ৯ টা নাগাদএকদল পাচারকারী নম্বর বিহীন একটি ১৫০ মডেলের পালসার বাইক ১৫৭ নম্বর গেটের পাশাপাশি স্থান দিয়ে পাচার করতে চেষ্টা করে৷ গৌরাঙ্গলা সুকলের পাশ থেকে এলাকার সকল জনগণ মিলে পাচারকারীর কাছ থেকে বাইকটি আটক করতে সক্ষম হন৷ তারপর কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে নম্বরবিহীন বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷তবে পাচারকারীদের পুলিশ আটক করতে পারেনি৷


ঘটনার বিবরণে জানা যায় ,সোনামুড়া মহাকুমার বাতাদুলা এলাকার সুমন সরকার নামে এক ব্যক্তি তিন দিন আগে অর্থাৎ রবিবারে আমতলী থানা এলাকায় মেলা দেখতে যায়৷ওই স্থান থেকে তার এই পালসার বাইকটি চুরি হয়ে যায়৷ চোরের দল এই বাইকটি লক ভেঙ্গে নিয়ে যেতে সক্ষম হয়৷ বাইকটি নিয়ে গিয়ে নম্বর প্লেট খুলে ফেলে দেয়৷এই নম্বর বিহীন বাইক দেখেই এলাকার লোকজনের সন্দেহ হয়৷ এই বাইকটি চুরি হওয়া বাইক বলে তারা সন্দেহ করেন এবং এলাকাবাসী বাইকটি আটক করেন৷ বাইকটি আটক করার পর বাইকের মালিক সুমন সরকারকে খবর দিলো সুমন সরকার থানাতে এসে তার বাইকটি চিনতে পারে৷ তার নাম্বার দেখায়৷কাগজপত্রও দেখায়৷ চুরি যাওয়া বাইক ফেরত পেয়ে দারুন খুশি বাইকের মালিক সুমন সরকার৷ তবে বাইকের মালিক পুলিশকে নয় , স্থানীয় জনতাকেই ধন্যবাদ জানালেন৷
রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরি হওয়া বাইক বক্সনগর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হয়৷ তার মধ্যে অন্যতম একটি স্থান হল রহিমপুর এলাকার গৌরাঙ্গলা ও পুটিয়া৷এই দুই এলাকা দিয়েই বাইক বাংলাদেশে পাচার করাা হয়৷তারা বিএসএফকে মোটা অংকের কমিশন দিয়ে ও পুলিশকে ম্যানেজ করে এই বাইকগুলি পাচার করে থােেক বলে জানা যায়৷ রহিমপুর এলাকা দিয়ে বাইক পাচারকারীর মূল পান্ডারা হল শাকিল আহমেদ৷ রবিউল হোসেন , জরিপ মিয়া ,ছায়াম মিয়া৷ এলাকা সূত্রে জানা যায় বেড়ার ওপারে যে বাইকগুলি রিসিভ করে তার নাম ডালিম মিয়া৷ তার বাড়ি বাংলাদেশ গৌরাঙ্গলা এলাকায়৷ তারা বাইকের পাশাপাশি অস্ত্র পাচার করে থােেক বলে জানা যায়৷ সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ণ তুলল নাগরিক সমাজ৷ এর আগেও এ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top