News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় চড়ক মেলায় জুয়ার আসর জমজমাট
Image

কদমতলায় চড়ক মেলায় জুয়ার আসর জমজমাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পূর্ব হুরুয়া এলাকায় গ্রামীণ চড়ক মেলাকে কেন্দ্র করে জমজমাট জুয়ার আসর চলছে৷ ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুদের সামনে চলছে ঝান্ডি মুন্ডা ও জুয়ার রমরমা বাণিজ্য৷ ঘটনা ধর্মনগর মহাকুমার কদমতলা থানাাধীন হুরুয়াস্থিত রসময়ীর সুকল ময়দানে৷


একদিকে ত্রিপুরা রাজ্যে করোণা মহামারীর গ্রাফ ক্রমশই ঊর্ধমুখী হয়ে যাচ্ছে, অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় রাখান কোন বালাই নেই৷ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে৷যেমন মুখে মাস্ক বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে৷কিন্তু কতিপয় লোকজন সব নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনিক নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে চালিয়ে যাচ্ছে চড়ক মেলা৷ চড়ক মেলার আড়ালে ঝান্ডি মুন্ডার রমরমা বাণিজ্য৷এমনই এক ঘটনা পরিলক্ষিত হল ধর্মনগরের কদমতলা থানাধীন পূর্ব হুরুয়ার সুকল প্রাঙ্গনে৷ সেখানে চলেছে জমজমাট জুয়ার বাণিজ্য৷এই জুয়া বাণিজ্যের ফলে যুবসমাজ ধবংসের পথে ধাবিত হচ্ছে৷ মেলা কমিটি বা পুলিশ প্রশাসনের ঊর্ধতন প্রশাসনিক কর্মকর্তারা কুম্ভনিদ্রায় নিদ্রিত৷ তারা ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে৷

স্বাভাবিক কারণেই স্থানীীয জনমনে প্রশ্ণ উঠেছে তাহেেল কি সর্ষের মধ্যেই ভূত বিরাজমান? নাকি অন্য রকম কোনো গোপন সমঝোতা রয়েছে? এটাই জনগণের প্রশ্ণ৷ কুখ্যাত জুয়া মাফিয়া বাবুল মিয়া একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছে৷ কিন্তু কদমতলা থানার পুলিশ কোনভাবেই এই ঝান্ডি মুুুন্ডার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না৷অবশ্য মাঝে মধ্যে লোকদেখানো ছোটখাটো জুয়ার বোর্ড আটক করে থাকে পুলিশ৷ কিন্তু জোয়ার মাস্টারমাইন্ড বাবুল মিয়াকে গ্রেফতার করছে না রাষ্ট্রপতি কালারসপ্রাপ্ত খাকি উর্দিধারী কদমতলা থানার পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top