News Flash

  • Home
  • Uncategorized
  • টিটিএডিসির সিইএম হচ্ছেন পূর্ণ চন্দ্র জমাতিয়া, চেয়ারম্যান জগদীশ দেববর্মা
Image

টিটিএডিসির সিইএম হচ্ছেন পূর্ণ চন্দ্র জমাতিয়া, চেয়ারম্যান জগদীশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ এডিসির মুখ্য নির্বাহী সদস্য (সিইএম) হিসেবে দায়িত্ব পাচ্ছেন পূর্ণ চন্দ্র জমাতিয়া৷ অন্যদিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন জগদীশ দেববর্মা৷ রবিবার তিপ্রা মোথার চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই কথা জানিয়েছেন৷ তিনি বলেন, তিনি সিইএম হিসেবে দায়িত্ব নেবেন না বরং কাউন্সিলের যুবকদেরকে জনগণের পক্ষে কাজ করার জন্য দায়িত্ব দেবেন৷


তিনি বলেন, নির্বাচনে আমরা লড়াই করেছি এবং জনগণ তিপ্রা মোথাকে ভোট দিয়েছে৷ এখন, আমাদের ‘গ্রেটার টিপরল্যান্ড’ লক্ষ্যটি ভুলে যাওয়া উচিত নয়৷ যুবকরা জনগণের পক্ষে কাজ করবে, আমি জনগণের স্বার্থে কাজ করব৷ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আগামী ২০ এপ্রিল কাউন্সিল গঠিত হবে৷ চেয়ারম্যানের দায়িত্ব জগদীশ দেববর্মাকে এবং সিইএমের দায়িত্ব দেওয়া হবে কিল্লা-বাগমা আসনের নির্বাচিত প্রার্থী পূর্ণ চন্দ্র জামাতিয়াকে৷


বহু বছরে এই প্রথমবারের মতো জামাতিয়া সম্প্রদায়ের কোনও ব্যক্তি জেলা পরিষদে মুখ্য নির্বাহী সদস্য (সিইএম) হবেন৷ এটি একটি বার্তা দেবে যে তিপ্রা মোথার দ্বারা সমস্ত সম্প্রদায়কে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে, বললেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন৷
এদিকে আরও জানা গেছে, নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে কমল কালাই, চিত্রাঙ্গন দেববর্মা, অনিমেষ দেববর্মা, রুনাইল দেববর্মার বিভিন্ন দপ্তরের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আগামীকাল জেলা পরিষদে শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং তিপ্রা মোথা ও আইএনপিটি-র নির্বাচিত ১৮ জন সদস্য শপথ গ্রহণ করবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top