News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে পথ অবরোধ বিলোনীয়ায়
Image

পানীয় জলের দাবীতে পথ অবরোধ বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ গত দুই দিন ধরে পানীয় জল পাচ্ছে না দক্ষিণ জেলার বিলোনিয়ার নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা৷ প্রতিবাদে শনিবার সকাল থেকে পথ অবরোধ করেন এলাকাবাসী৷পাম্প অপারেটর এর দায়িত্বজ্ঞানহীনতার কারণে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া নেতাজি সুভাষচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা৷


এই অভিযোগ তুলে পাম্প অপারেটরকে অপসারণের দাবি করেন এলাকাবাসী৷ বিলোনিয়ার নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের সদস্য/সদস্যরাও আন্দোলনের প্রতি সমর্থন জানান৷ নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের সামনে বিলোনিয়া পশ্চিম পাহাড়ের রাস্তা অবরোধে বসেন শনিবার সকালে৷ এই অবরোধের কারণে দুই দিকের গাড়ি আটক হয়ে যায়৷ দুই থেকে আড়াই ঘণ্টা ধরে চলে অবরোধ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ পুলিশ৷


এছাড়া অবরোধ স্থলে ছুটে আসেন ডিডব্লিউএস দপ্তরের এসডিও অঞ্জন মজুমদার ও ভারত চন্দ্র নগর ব্লকের বিডিও ভবেশ চন্দ্র ভদ্র৷ দীর্ঘ কুড়ি বছর ধরে পাম্প অপারেটর হিসেবে নিযুক্ত আছে আশীষ মজুমদার৷ পাম্প অপারেটর অভিযোগ করেছে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে শাসক দলের একাংশ লোকজন এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছেন৷সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পাম্প অপারেটর জানান, আমি আমার কর্ম স্থলে নিয়মিত আসি , জল সরবরাহ করি৷ মাঝে মাঝে বিদ্যুৎ না থাকার কারণে জল দিতে পারি না৷ আজকে সকালে বিদ্যুৎ না থাকার কারণে জল দিতে পারি নি৷ এছাড়া বিজেপি আসার পর এই পাম্প অপারেটর থেকে সরানোর জন্য কয়েক বার আমার উপর আক্রমন হয়৷ অভিযোগ এলাকার বিজেপির কিছু কর্মীদের বিরুদ্ধে৷

এই কাজ ছেড়ে দিলে সংসার চলবে না আমার৷ এই কাজের টাকা দিয়ে কোন মতে পরিবার নিয়ে বেঁচে আছি৷অবরোধের খবর ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী৷ পাশাপাশি ছুটে আসেন ডিডব্লিউএস দপ্তরের এসডিও অঞ্জন মজুমদার, ভারতচন্দ্র নগর ব্লকের বিডিও ভবেশ চন্দ্র ভদ্র৷ অবরোধকারীদের সাথে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা৷ অবরোধকারীরা জানায় পাম্প অপারেটর নিয়মিত আসে না বলে জল পাওয়া যায় না৷এলাকাবাসীর অভিযোগ পাম্প অপারেটর পরিবর্তন করে নতুন করে পাম্প অপারেটর নিযুক্ত করা হোক৷ কারণ পাম্প অপারেটর আশীষ মজুমদার ইচ্ছাকৃতভাবে জল সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে৷ এই অবরোধের জেরে রাস্তার দু’’ধারে আটকা পড়ে বহু যানবাহন৷এতে বিপাকে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের৷ এলাকাবাসীর সাথে অবরোধে শামিল হয়েছেন নেতাজি সুভাষ নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল মজুমদার নিজেও৷ এখন দেখার বিষয় এ ব্যাপারে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top