News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাট মহকুমায় করোনায় মৃত দুই পরিবারকে প্রথম কিস্তির ৩ লক্ষ টাকা প্রদান
Image

কুমারঘাট মহকুমায় করোনায় মৃত দুই পরিবারকে প্রথম কিস্তির ৩ লক্ষ টাকা প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশিকা অনুসারে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যারা মারা গেছেন এমন পরিবারে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কাজ কুমারঘাট মহকুমায় শুরু হয়েছে৷ ইতিমধ্যেই মহকুমার পেঁচারথল ব্লকের গোবিন্দবাড়িতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রয়াত প্রবীরয় রিয়াং-এর ’স্ত্রী মান্যবতী রিয়াংকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷


প্রবীরয় রিয়াং গত ২৬ ডিসেম্বর, ২০২০ তারিখে করোনায় মারা যান৷ তাছাড়া পেঁচারথল ব্লকের শান্তিপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত বিকাশ দেবনাথের স্ত্রী তাপসী দেবনাথকেও প্রথম কিস্তির ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, বিকাশ দেবনাথ গত ৩০ সেপ্ঢেম্বর, ২০২০ করোনায় আক্রান্ত হয়ে মারা যান৷ এই অর্থ চিফ মিনিস্টার্স ডিসক্রিসনারী গ্র্যান্ট থেকে প্রদান করা হয়েছে৷


করোনায় মৃতের পরিবারকে সহায়তার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মৃতের পরিবারে দ্বিতীয় কিস্তির ৩ লক্ষ টাকা চিফ মিনিস্টার্স ডিসক্রিসনারী গ্র্যান্ট থেকে এবং ত’তীয় কিস্তির ৪ লক্ষ টাকা স্টেট ডিজাস্টার রেসপন্স ফাণ্ড থেকে দেওয়া হবে৷ কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top