News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার, তথ্য দিয়ে দাবি
Image

করোনা মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার, তথ্য দিয়ে দাবি

আগরতলা, ১৭ এপ্রিল (হি. স.) ৷৷ করোনা-র প্রকোপ সারা দেশের সাথে ত্রিপুরা-তেও বেড়ে চলেছে৷ তাই, পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি এখনই সেরে নিয়েছে ত্রিপুরা সরকার৷ করোনা-র যে কোন পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরা সরকার প্রস্তুত রয়েছে, আজ দৃঢ়তার সাথে একথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর দাবি, হাসপাতালে শয্যা, আইসিইউ, অক্সিজেন এবং ভেন্টিলেটর-র পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে রাজ্যে৷ শুধু তাই নয়, আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে ওই আশঙ্কা থেকে চিকিতা-র জন্য অতিরিক্ত ব্যবস্থাও রাখা হয়েছে৷


এদিন তিনি জানান, গত ১৬ এপ্রিল পর্যন্ত ত্রিপুরায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৯৩৩৷ তাদের মধ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৩৷ তবে, সক্রিয় রোগীদের মধ্যে মাত্র ৪৭ জন হাসপাতালে চিকিতাধীন রয়েছেন৷ বাকি-রা বাড়িতে আইসোলেশন-এ রয়েছেন৷ তিনি বলেন, এখন পর্যন্ত ত্রিপুরায় ৬ লক্ষ ৬২ হাজার ৬০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷
ত্রিপুরায় করোনা পরিস্থিতির গত এক বছরের পরিসংখ্যান তুলে শিক্ষামন্ত্রী দাবি করেন, মাঝে একটা সময় করোনা পুরো নিয়ন্ত্রণে এসে গিয়েছিল৷ কিন্ত, সম্প্রতি পুণরায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ তাঁর দাবি, ২০২০ এপ্রিল-এ করোনা আক্রান্তের হার ছিল ০.০৬ শতাংশ৷ সেপ্ঢেম্বর পর্যন্ত ওই হার বেড়ে হয়েছিল ১১.৮৪ শতাংশ৷ কিন্ত, অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত আক্রান্তের নিম্নমুখী হয়ে দাড়িয়েছিল ০.৩০ শতাংশ৷ তবে, ওই হার এখানেই থেমে থাকেনি৷ ফেব্রুয়ারি থেকে পুণরায় বেড়ে হয়েছিল ০.৪৭ শতাংশ৷ যা মার্চ-এ বেড়ে ০.৫১ শতাংশ এবং গত ১৬ এপ্রিল পর্যন্ত আরো বেড়ে হয়েছে ১.৯৭ শতাংশ৷


তাঁর দাবি, করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে৷ কিন্ত, করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার সম্পুর্ন ভাবে প্রস্তুত রয়েছে৷ তিনি বলেন, এই মুহুর্তে জি বি হাসপাতালে চিকিতার জন্য শয্যা ৫০৯টি, ডেডিকেটেড কোভিড হাসপাতালে শয্যা ১৭৫টি, তার মধ্যে অক্সিজেন-র ব্যবস্থা রয়েছে ১২১টি, আইসিইউ-তে শয্যা ৫৪টি এবং ভেন্টিলেটর রয়েছে ৩০টি৷ সাথে তিনি যোগ করেন, শালবাগান স্থিত বিএসএফ-র ডেডিকেটেড কোভিড হেলথ কেয়ার সেন্টার-এ অক্সিজেন-র সুবিধা যুক্ত ১৫০টি শয্যা এবং আইএলএস হাসপাতালে ২০টি শয্যা রয়েছে করোনা আক্রান্তের চিকিতার জন্য৷


তিনি জানান, এছাড়াও কোভিড কেয়ার সেন্টার আমবাসা-য় ৫০ শয্যা, এডিনগর স্থিত পিআরটিআই-র নতুন ভবনে ৬৪টি শয্যা এবং আইসোলেশন সেন্টার পিআরটিআই মহিলা হোস্টেল-এ ৫০টি শয্যা অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে৷ তাঁর দাবি, পরিস্থিতি ভয়ংকর রূপ নিলে খুবই অল্প সময়ের মধ্যে ২১০০ শয্যা প্রস্তুত করা-র ব্যবস্থা রয়েছে৷
তাঁর কথায়, বর্তমানে প্রত্যেক রাজ্যিক হাসপাতাল এবং সিপাহীজলা ও পশ্চিম জেলা বাদে সমস্ত জেলা হাসপাতালে, ২২টি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে, ১২টি মহকুমা হাসপাতালে, ১১৬টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং বিমান বন্দর, রেলওয়ে স্টেশন ইন্টিগ্রেটেড চেক পোস্ট ও চুরাইবাড়ি গেট-এ করোনা-র নমুনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে৷ পরিকাঠামোগত গত বছরের পরিস্থিতি-র তুলনা টেনে এনে শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের মার্চ-এ ত্রিপুরায় ১টি মাত্র আরটি-পিসিআর যন্ত্র ছিল৷ এখন ৭টি আরটি-পিসিআর যন্ত্র রয়েছে৷ তার মধ্যে এজিএমসি-তে ৫টি ধর্মনগর-এ ১টি এবং ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ১টি যন্ত্র রয়েছে৷ তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যন্ত্রটি চালু হয়ে যাবে৷


সাথে তিনি যোগ করেন, ট্রু-নেট ১০টি এবং সিবি-নেট যন্ত্র ৬টি রয়েছে৷ এছাড়া এন্টিজেন কিট ৪২৩৯২টি এবং আরটি-পিসিআর কিট ২৫২০৩টি রয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরায় বিভিন্ন হাসপাতালে ৯৬টি ভেন্টিলেটর রয়েছে৷ তার মধ্যে ১৭টি শুধু মাত্র করোনা চিকিতায় প্রস্তুত রয়েছে৷ এছাড়া অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১৯০৬টি৷ তিনি বলেন, অক্সিজেন সরবরাহ সঠিক ভাবে পরিচালনায় নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে৷ বরিষ্ঠ আধিকারিক ডা: বিশাল কুমার-কে ওই দায়িত্ব দেওয়া হয়েছে৷
তাঁর বক্তব্য, করোনা প্রকোপ-এ গত বছর আমাদের কোন অভিজ্ঞতা ছিল না৷ কিন্ত, গত বছর-র অভিজ্ঞতা-কে কাজে লাগিয়ে প্রস্তুতি এখন থেকেই নিয়ে রেখেছে ত্রিপুরা সরকার৷ পরিস্থিতি যেমন-ই হোক, শক্ত হাতে তার মোকাবিলা করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top