News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় বাড়ছে চুরি, পুলিশের ভূমিকায় অসন্তোষ
Image

গন্ডাছড়ায় বাড়ছে চুরি, পুলিশের ভূমিকায় অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ধলাই জেলার গন্ডাছড়া সরমা বাজারে পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই চোরেরা ধরনের ঘটনা সংঘটিত করতে সক্ষম হচ্ছে বলে অভিযোগ৷


গন্ডাছড়া সরমা বাজারে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ পরপর চুরির ঘটনায় পুলিশের ভূমিকায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ চুরির ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে সরমা বাজারের ব্যবসায়ী শুকলাল সরকারের দোকানে৷ শুকলাল বাবু প্রতিদিনের মত বৃহস্পতিবার ব্যবসা বাণিজ্য শেষে দোকান ঘরের দরজা বন্ধ করে বাড়ি যান৷ শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকান ঘরের দরজা ভাঙ্গা৷ খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়৷

পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে৷ চোরের দল দোকানের কেসবাক্স ভেঙ্গে নগদ টাকা সহ বিভিন্ন রকমের ঠান্ডা পানীয়, প্রচুর পরিমান অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়৷ উল্লেখ্য এর আগেও শুকলাল সরকারের দোকানে একাধিকবার চুরির ঘটনা ঘটে৷ সরমা বাজারে গত বেশ কিছু দিন যাবৎ চুরির ঘটনা ঘটলেও বাজারে পুলিশি টহলদারি নেই৷ পুলিশের ভূমিকায় বাজার ব্যবসায়ীরা প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন৷অবিলম্বে গন্ডাছড়া বাজারে রাত্রিকালীন পুলিশি টহল দেওয়ার দাবি উঠেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top