News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপ : রাজ্যে স্থগিত সমস্ত সুকল-কলেজের পঠন-পাঠন
Image

করোনার প্রকোপ : রাজ্যে স্থগিত সমস্ত সুকল-কলেজের পঠন-পাঠন

আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.)৷৷ সারা দেশের সাথে ত্রিপুরায়ও ভয়াবহ হচ্ছে করোনা-র প্রকোপ৷ তাই, আগামীকাল ১৭ এপ্রিল থেকে ত্রিপুরায় সমস্ত সুকল ও কলেজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আজ শুক্রবার এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


মন্ত্রী বলেন, বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতা মাথায় রেখে শিক্ষা দফতর আগামীকাল থেকে ত্রিপুরা সরকারের অধীনে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে ঘোষিত সমস্ত পরীক্ষা সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে৷ তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের উপস্থিতি পরীক্ষার দিন ছাড়া ৫০ শতাংশ থাকবে৷ এছাড়া পুনরায় অনলাইন ক্লাস শুরু হবে৷


তিনি জানান, আজ শিক্ষাদপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ স্বাস্থ্য সুুরক্ষার বিষয়কে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ রাজ্যের সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলেও অনলাইন ক্লাস যথারীতি চালু থাকবে৷ শিক্ষামন্ত্রী জানান, বিদ্যালয়ের, মহাবিদ্যালয়ের, মাদ্রাসার এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত পরীক্ষাসূচি অপরিবর্তিত থাকবে৷ এক্ষেত্রে পরীক্ষা নেওয়ার সময় সমস্ত ধরণের স্বাস্থ্যবিধি পালন করা হবে৷ কোনও ছাত্র-ছাত্রীকে মাস্ক পরিধান ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবেনা৷ বিদ্যালয়ে শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের উপস্থিতি পরীক্ষার দিন ছাড়া ৫০ শতাংশ থাকবে৷ তাছাড়াও বিদ্যালয়ে কোনও ধরণের জমায়েত, খেলাধূলা, সাংসৃকতিক কর্মকাণ্ডের আয়োজন করা যাবেনা৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে ৩৩৬ জন সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন৷ এরমধ্যে ২২ জন জিবি হাসপাতালে এবং ৮ জন শালবাগানস্থিত বি এস এফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ বাকীরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন৷ তিনি জানান, রাজ্যের সব জায়গায় করোনা টিকাকরণ চলছে৷


প্রসঙ্গত, সম্প্রতি সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা স্থগিত রেখেছে৷ কেন্দ্রীয় বোর্ডের ওই সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্য সমস্ত পরীক্ষা বাতিল করেছে৷ ত্রিপুরায়ও করোনা-র প্রকোপ ক্রমাগত বাড়ছে৷ ফলে, শিক্ষা দফতর আজ এ-বিষয়ে বৈঠক করেছে৷ ওই বৈঠকে সুকল-কলেজে পঠন-পাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷
এদিকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনো অনেকটা সময় রয়েছে৷ তাই, পরিস্থিতি বুঝে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর মতে, এখনই পরীক্ষা বাতিল কিংবা স্থগিত রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হলে ছাত্রছাত্রী-রা পড়াশোনায় ঢিলেমি দেবে৷ তাতে, তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি৷ তাই, এই মুহুর্তে ওই বিষয়ে কিছুই বলছি না৷

প্রসঙ্গত, সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় বোর্ড৷ দ্বাদশের পরীক্ষা-ও স্থগিত রাখা হয়েছে৷ স্বাভাবিকভাবে ত্রিপুরায় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যত নিয়ে উতন্ঠায় রয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকগণ৷ এ-বিষয়ে আজ শিক্ষা মন্ত্রী বলেন, ত্রিপুরায় মাধ্যমিক ১৯ মে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৮ মে থেকে শুরু হওয়ার সূচী নির্ধারিত হয়েছে৷ ফলে, এখনো আমাদের হাতে ১ মাস সময় রয়েছে৷ তাই, এই মুহুর্তে ওই বিষয়ে কিছু বলছি না৷ তাঁর মতে, পরিস্থিতি এক মাসের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যথারীতি অনুষ্ঠিত হবে৷ কিন্ত, করোনা পরিস্থিতি কি অবস্থায় গিয়ে দাড়ায় তা না দেখে কোন সিদ্ধান্ত নেওয়া এই মুহুর্তে উচিত হবে না৷


তিনি বলেন, আগাম কোন ঘোষণা ছাত্রছাত্রীদের ক্ষতি করবে৷ কারণ, পরীক্ষা বাতিল কিংবা স্থগিত রাখার বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া হলে ছাত্রছাত্রীরা পড়াশুনায় ঢিলেমি দেবে৷ কিন্ত, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সূচী অনুযায়ী পরীক্ষা হলে তাদের ভীষণ সমস্যা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাই, সময় মতো পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে, জানান তিনি৷ সাথে তিনি যোগ করেন, তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা ২৮ এপ্রিল থেকে সূচী নির্ধারিত রয়েছে৷ কিন্ত, করোনা প্রকোপে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে৷ এছাড়া, কলেজে এই সেমিস্টারেরর পরীক্ষা নিয়ে দুইটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে, বলেন তিনি৷


তাঁর কথায়, সিবিএসই মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে৷ ছাত্রছাত্রীদের জন্য কি ব্যবস্থা নিয়েছে তা স্পষ্টভাবে কিছুই জানায়নি৷ ফলে, সিবিএসই মাধ্যমিক-র ছাত্রছাত্রীদের জন্য কি ব্যবস্থা নেয় তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, সাফ কথা তাঁর৷ তাতে মনে হচ্ছে, করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিলে তবেই সুকল, কলেজ এবং বোর্ড পরীক্ষা স্থগিত কিংবা বাতিলের সিদ্ধান্ত নেবে ত্রিপুরা সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top