News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৮ বছরে জীবনাবসান, প্রয়াত প্রাক্তন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা
Image

৬৮ বছরে জীবনাবসান, প্রয়াত প্রাক্তন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা। শুক্রবার ভোর ৪.৩০ মিনিট দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মনে করা হচ্ছে, কোভিড সম্পর্কিত কারণেই মৃত্যু হয়েছে ১৯৭৪ ব্যাচের এই আইপিএস অফিসারের। মৃত্যুকালে রঞ্জিত সিনহার বয়স হয়েছিল ৬৮ বছর। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই রঞ্জিত সিনহার করোনা-রিপোর্ট পজিটিভ এসেছিল।
সিবিআই-এর ডিরেক্টর ছাড়াও ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি)-র ডিরেক্টর জেনারেল (ডিজি)-এর দায়িত্ব সামলেছিলেন ১৯৭৪ ব্যাচের (বিহার ক্যাডার) আইপিএস অফিসার রঞ্জিত সিনহা। ২০১২ সালে সিবিআই প্রধান পদের দায়িত্ব নেওয়ার প্রাক্কালে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছিলেন রঞ্জিত সিনহা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top