News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস
Image

রাজ্যের বিভিন্ন স্থানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ হাওরের বাজার উপ-স্বাস্থ্যকেন্দ্রের অধীনে হাওরের বাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ৮ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা তামাক সেবনের কুফল এবং তামাক সেবন থেকে সকলকে দূরে থাকার জন্য সচেতনতামূলক আলোচনা করেন৷ তাছাড়াও শিশুদের নিয়মিত টিকাকরণ, নবজাতক ও গর্ভবতী মায়েদের যত্ন করার পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীদের মধ্যে এখনও যাঁরা আয়ুমান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে ই-কার্ড করেননি, তাঁদের এই কার্ড করার জন্য আহ্বান করা হয়৷ উক্ত অনুষ্ঠানে মোট ২২ জন এলাকাবাসী, এমপিডব্লিও, অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সকলকে পুষ্টিকর খাবার প্রদান করা হয়৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


এদিকে, বৈষ্ণব টিলা উপ স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর পরিষদের ৪৮ নং ওয়ার্ডে আরবান স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীগণ শিশুদের নিয়মিত টিকাকরণ, শিশু ও গর্ভবতী মায়েদের যত্ন, প্রবীণ নাগরিকদের কোভিড-১৯ টিকা গ্রহণ এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন৷ অনুষ্ঠানে ১৬ জন মা ও শিশু উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সকলকে পুষ্টিকর খাবার দেওয়া হয়৷ অনুষ্ঠানে উপ স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীগণ উপস্থিত ছিলেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


অন্যদিকে, মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ভাটি মাছমারা উপ স্বাস্থ্যকেন্দ্রের অধীনে দীনেশ ভৌমিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ৮ এপ্রিল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরে ২৭ জন রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷ এদের মধ্যে পেটের অসুুখ ছিল পাঁচ জনের ও অন্যান্য রোগীর সংখ্যা ছিল ২২ জন৷ এই অনুষ্ঠানে অসংক্রামক রোগ যেমন- উচ্চরক্তচাপ ও মধুমেহ রোগ প্রতিরোধ সম্পর্কে স্বাস্থ্যকর্মীরা সচেতনতামূলক আলোচনা করেন৷ তছাড়াও ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়ানো ও ৬ মাসের পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানো,জল ফুটিয়ে পান করা, রক্তাল্পতা প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও এবং অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মীগণ৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


এদিকে, পেঁচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন বাগাইছড়া উপ স্বাস্থ্যকেন্দ্রের অধীনে ইয়াচিনছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১৩ এপ্রিল স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে মোট ৪০ জন রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷ এদের মধ্যে জরের রোগী ছিল এক জন, শ্বাসযন্ত্রের সংক্রমণ ছিল একজনের, উচ্চরক্তচাপজনিত সমস্যা ছিল দুজনের ও অন্যান্য রোগীর সংখ্যা ছিল ৩৬জন৷ উক্ত শিবিরে ৩০ বছরের উপরের পুরুষ ও মহিলাদের উচ্চরক্তচাপ পরীক্ষা করা হয়৷ এই শিবিরে নবজাত শিশুর সঠিকভাবে যত্ন করা, গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব, ডায়ারিয়া, ম্যালেরিয়া ও কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা নিয়ে সি এইচ ও আলোচনা করেন৷ তাছাড়া জল ফুটিয়ে খাওয়ার জন্য ও রক্তাল্পতা সম্পর্কেও আলোচনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও, সি এইচ ও এবং আশাকর্মীগণ৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷
অন্যদিকে, গোমতী জেলার আওতাধীন অম্পি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আজ ১৩ এপ্রিল সালকা পাড়াতে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরে মোট ৪০ জন গ্রামবাসী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন৷ শিবিরে এমপিডব্লিও অর্জুন ভৌমিক ম্যালেরিয়া, ডায়েরিয়া, যক্ষা, কুষ্ঠরোগ এবং সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ করার পরামর্শ প্রদান করেন৷ পরিশেষে রোগীদের বিণামূল্যে ঔষধ বিতরণ করা হয়৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top