News Flash

  • Home
  • Uncategorized
  • চার দফার ভোটেই তৃণমূল সাফ, ১০০ আসন পাবে বিজেপি : মোদী
Image

চার দফার ভোটেই তৃণমূল সাফ, ১০০ আসন পাবে বিজেপি : মোদী

বর্ধমান, ১২ এপ্রিল (হি.স.): চার দফার ভোটেই সাফ হয়ে গিয়েছে তৃণমূল, চার দফার ভোটেই ১০০ আসন পাবে বিজেপি। সোমবার বর্ধমানের জনসভা থেকে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মমতাকে কটাক্ষ করে মোদী বলেছেন, “বাম, কংগ্রেস একেবারে বাংলা থেকে চলে গিয়েছে। আর ফিরতে পারেনি। তৃণমূল এবার চলে গেলে আর ফিরতে পারবে না। বাংলা চায় আসল পরিবর্তন।” এদিন বর্ধমানের তালিত সাই সেন্টারের জনসভায় প্রধানমন্ত্রী শুরুতেই বলেছেন, “বর্ধমানের দু’টি জিনিস বিখ্যাত, চাল আর মিহিদানা। দিদি কি বর্ধমানের মিহিদানা পছন্দ করেন না? তাহলে দিদির মধ্যে কেন এত তিক্ততা?” মোদী বলেছেন, “চার দফার ভোটেই তৃণমূল সাফ হয়ে গিয়েছে দিদি। অর্ধেক ভোটেই ১০০ আসন পাবে বিজেপি। দিদির বক্তব্যের মধ্যেই ফুটে উঠছে যে তাঁর হার এবার নিশ্চিত।” তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, “দিদির লোকেরা এখন তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষকেও গালি দিতে শুরু করেছেন। তাদের ভিখারী বলে অসম্মান করছেন। দিদি নিজেকে সবসময় রয়্যাল বেঙ্গল টাইগার বলেন। দিদির অনুমতি ছাড়া দলের কেউ কি কোনও কথা বলতে পারে? দিদি তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষকে এইভাবে অপমান করতে পারেন না।”
তৃণমূলের বিদায় নিশ্চিত, এই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, “বাম, কংগ্রেস একেবারে বাংলা থেকে চলে গিয়েছে। আর ফিরতে পারেনি। তৃণমূল এবার চলে গেলে আর ফিরতে পারবে না। বাংলা চায় আসল পরিবর্তন। বাংলা চায় না তৃণমূলের কুশাসন। বাংলা চায় না দিদি-ভাইপোর হিংসার খেলা। বাংলা চায় বিকাশ, বাংলা চায় সুশাসন, বাংলা চায় উন্নয়ন, বাংলা চায় নারী সুরক্ষা, বাংলা চায় কর্মসংস্থান। বাংলা চায় আসল পরিবর্তন।” মমতাকে খোঁচা দিয়ে মোদী বলেছেন, “বাংলার মানুষকে বাড়ি বানাতে হলে দিদিকে কাটমানি দিতে হবে। কেউ নিজের সম্পত্তি বিক্রি করলেও দিতে হবে কাটমানি। উৎসব অনুষ্ঠান পালন করতে চাইলেও দিতে হবে কাটমানি। তাই তো দিদির ঘনিষ্ঠরা সবাই বাড়ি ও গাড়ির মালিক হয়ে গিয়েছে।”
বঙ্গবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, “বিজেপির মন্ত্র হল সকলের সঙ্গে, সকলের বিকাশ, সকলের বিশ্বাস। আর তৃণমূলের মন্ত্র হল মাকে অত্যাচার করো। মাটিকে লুট করো। আর মানুষের রক্ত গঙ্গা বইয়ে দাও।” মোদী বলেছেন, “মা মাটি ও মানুষের নামে ১০ বছর পশ্চিমবঙ্গে শাসন করেছেন মমতা, কিন্তু এখন তিনি শুধু মোদী মোদী মোদী বলছেন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিহারের পুলিশ কর্মী, যিনি তাঁর দায়িত্ব পালন করতে বাংলায় এসেছিলেন। কিন্তু তাকে নির্মমভাবে পিটিয়ে মারা হল। যা দেখে তাঁর মাও মৃত্যুবরণ করেন। যা খুবই দুঃখজনক। আমি দিদিকে জিজ্ঞাসা করতে চাই,  পুলিশ অফিসারের মা কি মা নয়?” মোদী আরও বলেছেন, “বাংলার কৃষকদের সঙ্গে দিদির কী শত্রুতা আছে? কেন্দ্র কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিতে চাইছে। কিন্তু দিদি তা দিতে দিচ্ছেন না। ২ মে-র পর বাংলায় বিজেপি সরকার গড়বে এবং কৃষকদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। কারণ, তখন কৃষকদের পক্ষে সিদ্ধান্ত নেবে বিজেপি সরকার।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top