মুখ্যমন্ত্রীর আহত পায়ের চিকিৎসকদের রিপোর্ট দাবি শিক্ষাবিদের

কলকাতা, ১২ এপ্রিল (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত পায়ের চিকিৎসকদের রিপোর্ট দাবি করলেন শিক্ষাবিদ অচিন্ত্য বিশ্বাস। ফেসবুকে এই দাবিে ইন্ডিয়ান মেডিক্যাল

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, “মুখ্যমন্ত্রীর পায়ে আঘাতের সময়কার ছবি-ভিডিও কেন দেখাতে পারছেন না। তিনি মুখ্যমন্ত্রী। তাঁর উপর হামলা হলে, সেই মুহূর্তের ছবি থাকবেই।“ এর পর সোমবার প্রাক্তন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস ফেসবুকে লেখেন, “এক চল্লিশ দিন ধরে আহত পায়ের চিকিৎসকদের প্রতিবেদন চাই। যারা মেডিকেল রিপোর্ট দিলেন তাঁদের বিবৃতি দেওয়া উচিত।“

প্রতিক্রিয়ায় প্রতুল কর লেখেন, “অবশ‍্যই  উচিত।“ অচিন্ত্য বিশ্বাস লেখেন, “অনেকেই হাসির ইমোজি দিচ্ছেন। কিন্তু এটা যে চুন হলুদ কেস নয়, সেটাই ভাবাচ্ছে খুব।” রাজীব ঘোষ লেখেন, “ডাক্তার নিশ্চয়ই মাদ্রাসার ছাত্র  ছিল। তাই চোট সারবে না, না যাওয়া পর্যন্ত ভোট।“ অচিন্ত্যবাবু লেখেন, “মাদ্রাসা মেডিকেল?  ইউনানী?”

পবিত্র মিশ্র লেখেন, “২ তারিখের পর পাবেন স্যর।“ ডঃ হরিচন্দ্র দাস লেখেন, “শ্মশানে যাওয়ার সময় ঠিক ও পায়ে ভর দিয়ে হাঁটবেন।“ স্বামী আদিদেবানন্দ লেখেন, “পশু চিকিৎসক, ঘোড়া চিকিৎসক হলে চলবে? কানের সামনে জোরে জোরে রাম নাম ধ্বনিতে কাজ হলো না?“ দীনবন্ধু প্রতিহার লেখেন, “৪০দিনে তো নতুন পা হয়ে যায়।