News Flash

  • Home
  • Uncategorized
  • স্লো ওভার রেটের জন্য ধোনিকে বড় অঙ্কের জরিমানা
Image

স্লো ওভার রেটের জন্য ধোনিকে বড় অঙ্কের জরিমানা

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) :  শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই হেরে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস । আর এই ম্যাচেই জরিমানার কবলে পড়তে হল তাঁকে। স্লো ওভার রেটের জন্য ধোনিকে বড় অঙ্কের জরিমানা করা হল। জরিমানা বাবদ তাঁকে ১২ লক্ষ টাকা দিতে হবে।

এ বার নির্দিষ্ট সময়ে ওভার শেষ করার নতুন নিয়ম জারি হয়েছে। সেই নিয়ম না মানলেই শাস্তির মুখে পড়তে হচ্ছে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনির চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে হেরে যায়। প্রথম ম্যাচে এই হারটা নিঃসন্দেহে বড় ধাক্কা।

গত বছর চেন্নাই খারাপ ফল করেছিল। আইপিএলের ইতিহাসে প্রথম বার তারা প্লে অফে উঠতে পারেনি। ৭ নম্বরে শেষ করেছিল। এ বার তাই প্রত্যেকে আশা করেছিল, প্রথম ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে চেন্নাই। কিন্তু কোথায় কী! প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে তারা।

টসে জিতে দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত প্রথমে ব্যাট করতে পাঠায় চেন্নাইকে। ধোনির দল ১৮৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৯০ রান তুলে নেয় দিল্লি। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ’র ওপেনিং জুটি চেন্নাই ভাঙতে ব্যর্থ হয়। যার খেসারত ম্যাচ হেরে দিতে হয় তাদের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top