News Flash

  • Home
  • Uncategorized
  • ভিজন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি জোট সরকার : ড. হিমন্তবিশ্ব
Image

ভিজন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি জোট সরকার : ড. হিমন্তবিশ্ব

আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : করোনা-র প্রকোপ এবং অসমে বিধানসভা নির্বাচনের ব্যস্ততায় অনেক সময় পার হয়ে গেছে, ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে পারিনি৷ তাই আজ মায়ের দর্শন করে আশীর্বাদ নিলাম৷ ত্রিপুরা সফরে এসে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপটে এ-কথা বলেন অসমের বহু দফতরের মন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ( নেডা)-র আহ্বায়ক ড় হিমন্তবিশ্ব শর্মা৷ তাঁর দাবি, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যথেষ্ট ভালো কাজ হচ্ছে৷ ভিজন ডকুমেন্টে নেই এমন অনেক কাজ হয়েছে ত্রিপুরায়৷ ভিজন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতিও পূরণ করবে বিজেপি জোট সরকার৷


আজ শুক্রবার আগরতলায় এমবিবি বিমানবন্দর থেকে নেডা-র আহ্বায়ক ড় হিমন্তবিশ্ব শর্মা হেলিকপ্ঢারে সোজা উদয়পুর চলে যান৷ তাঁর সাথে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, খাদি গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ গোমতি জেলা বিজেপি-র শীর্ষ পদাধিকারীরা৷ ড় হিমন্তবিশ্ব শর্মা সম্পূর্ণ রীতিনীতি মেনে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেন৷ পূজা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন৷ তিনি বলেন, প্রত্যেক বছর মাতা ত্রিপুরেশ্বরীর দর্শন করি এবং আশীর্বাদ নেই৷ কিন্তু করোনা-র প্রকোপ এবং অসমে বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যস্ততার কারণে অনেক দিন ধরে তা সম্ভব হয়ে ওঠেনি৷ আজ মাতা ত্রিপুরেশ্বরীর দর্শন করে তাঁর আশীর্বাদ নিয়েছি৷


ড় শর্মা দাবি করেন, ত্রিপুরার মানুষ সরকারের কাজকর্মে ভীষণ খুশি, তা তিনি জানতে পেরেছেন৷ বলেন, ভিজন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে৷ এমন-কি ভিজন ডকুমেন্টে নেই এমনও কাজ করছে ত্রিপুরা, এতে মানুষ উপকৃত হচ্ছেন৷ তাঁর কথায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য সরকার ভীষণ ভালো কাজ করছে৷ ফলে, আমাদের উন্নয়নের দিকেও নজর দেওয়া উচিত৷
১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের প্রসঙ্গে ড় হিমন্তবিশ্ব শর্মা বলেন, তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হোক চাইছি৷ তবে, কিছু আইনি জটিলতা রয়েছে৷ তাই, প্রার্থনা করি তাঁদের জন্য ব্যবস্থা হোক৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার তাঁদের জন্য চেষ্টা করছে৷


ত্রিপুরায় এডিসি এবং অসম ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয় নিশ্চিত৷ আজ শুক্রবার রাজ্য সফরে এসে জোরের সঙ্গে এই দাবি করেন অসমের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক ড় হিমন্তবিশ্ব শর্মা৷
হিমন্তবিশ্ব বলেন, ত্রিপুরায় এডিসি নির্বাচনে সমস্ত আসনে বিজেপি জয়ী হবে এবং আইপিএফটি-কে সাথে নিয়ে কাউন্সিল গঠন করবে৷ তেমনি অসম এবং পশ্চিমবঙ্গেও বিজেপি জয়ী হবে৷ তাঁর মতে, অসমে গত বিধানসভা নির্বাচনের মতোই ফলাফল হবে৷ বিজেপি জোট অসমে ৮৪টি আসনের কাছাকাছি জয়ী হবে৷ এক্ষেত্রে, ২-৩টি কম বা বেশি হতেও পারে, মনে করেন তিনি৷ পশ্চিমবঙ্গেও বিজেপি ২০০ আসনে নিশ্চিত জয় করবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয়ে অন্যতম কাণ্ডারী ছিলেন সাম্প্রতিককালে রাজনৈতিক চাণক্য বলে খ্যাত ড় হিমন্তবিশ্ব শর্মা৷ তাঁর রাজনৈতিক বিচক্ষণতা দীর্ঘ ২৫ বছরের বাম শাসনকে উৎখাত করতে দারুণভাবে কার্যকরী ছিল৷ প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনু রণনীতি নির্ণয়ে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন৷ ফলে, ত্রিপুরায় সরকার পরিবর্তন সম্ভব হয়েছে, মনে করেন অনেকে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top