News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা নতুন সংক্রমিত ৩৭ জন
Image

রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা নতুন সংক্রমিত ৩৭ জন

আগরতলা, ৮ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় অনেকটা বেড়ে ৩৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১১৬ জন৷ নিঃসন্দেহে ত্রিপুরার জন্য তা অশনি সংকেত, অকপটে একথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তবে, অন্য রাজ্যের তুলনায় ত্রিপুরা অনেকটাই ভাল অবস্থায় রয়েছে৷


আজ সন্ধ্যায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ এ-বিষয়ে এক তথ্য তুলে তিনি জানান, ২৮ মার্চ একজন-ও করোনা আক্রান্ত পাওয়া যায়নি৷ তখন সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪৭৷ যা গত ২৪ ঘন্টায় ৩৭ জন করোনা আক্রান্ত নিয়ে সক্রিয় রোগীর সংখ্যা ১১৬৷ তাঁর কথায়, দেশের বিভিন্ন রাজ্যে করোনার বাড়বাড়ন্তএ কোথাও লক ডাউন, নৈশ কালীন কারফিউ জারি করা হয়েছে৷ তিনি বলেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, গুজরাট, ওডিশা, রাজস্থান, তামিলনাড়ুতে করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ হিসেবে লকডাউন এবং নৈশকালীন কারফিউর মত পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ফলে, বিদ্যালয়ে পঠন-পাঠনও অধিকাংশ বন্ধ রেখেছে রাজ্যগুলি৷


আজ স্বাস্থ দফতরের মিডিয়া বুলেটিন-এ দেখা গেছে, গত ২৪ ঘন্টায় মোট ১৫১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে ৩৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ এদিকে, ৮ জনের আজ করোনা টেস্ট-র রিপোর্ট নেগেটিভ এসেছে৷ ফলে, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.১৮ শতাংশ৷ আক্রান্তের নিরিখে রাজ্যে সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top