News Flash

  • Home
  • Uncategorized
  • ভাইরাসকে পরাস্ত করার জন্য টিকাকরণও একটি উপায় : প্রধানমন্ত্রী
Image

ভাইরাসকে পরাস্ত করার জন্য টিকাকরণও একটি উপায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের টিকার দ্বিতীয় দফার ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ কোভিড টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী। টিকার দ্বিতীয় দফার ডোজ নেওয়ার পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “ভাইরাসকে পরাস্ত করার জন্য, টিকাকরণ আমাদের কাছে থাকা একটি উপায়।” গত ১ মার্চ ভারত বায়োটেকের কোভাক্সিন টিকার প্রথম দফার ডোজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন প্রধানমন্ত্রীকে টিকা দিয়েছিলেন পুদুচেরির নার্স পি নিভেদা। বৃহস্পতিবার সকালে এইমস-এ প্রধানমন্ত্রীকে করোনা টিকার দ্বিতীয় দফার ডোজ দিয়েছেন পঞ্জাবের নার্স নিশা শর্মা।
বৃহস্পতিবার সকালে টিকার দ্বিতীয় দফার ডোজ নেওয়ার পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “এইমস-এ কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছি। ভাইরাসকে পরাস্ত করার জন্য, টিকাকরণ আমাদের কাছে থাকা একটি উপায়। আপনি যদি ভ্যাকসিন নেওয়ার যোগ্য হন, তাহলে নিজের টিকা অবশ্যই নিন।” প্রধানমন্ত্রীকে কোভিড টিকার দ্বিতীয় দফার ডোজ দিয়ে ভীষণ খুশি পঞ্জাবের নার্স নিশা শর্মা। সিস্টার নিশা শর্মা জানিয়েছেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোভাক্সিন টিকার দ্বিতীয় ডোজ দিয়েছি আমি। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং তাঁকে টিকা দেওয়া আমার কাছে স্মরণীয় মুহূর্ত।” পুদুচেরির নার্স পি নিভেদা বলেছেন, “প্রধানমন্ত্রীকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দিয়েছিলাম আমি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ফের সুযোগ পেলাম। আমি ভীষণ আনন্দিত। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তুলেছি।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top