News Flash

  • Home
  • Uncategorized
  • প্রায় সত্তরটি বুথ পুনরায় ভোট চাইলেন প্রদ্যুৎ কিশোর
Image

প্রায় সত্তরটি বুথ পুনরায় ভোট চাইলেন প্রদ্যুৎ কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ ৬০-৭০ টি বুথে পুনরায় ভোট চাইলো প্রদ্যুৎ৷ কারণ রাজ্যে মঙ্গলবার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বেশ কিছু জায়গায় রেগিং, ছাপ্পা ভোট এবং ভোট বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে৷ বিশেষ করে টাকারজলা, খুমুলুঙ, শিলাছড়ি, বোধজং নগর সহ একাধিক এলাকায়৷ তিপরা পার্টির কর্মীদের মারধর করা হয়েছে৷ দলের বহু কর্মী আহত হয়েছে৷ থানায় মামলা করা হয়েছে৷

বিষয়গুলি রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হবে৷ তাই অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়া ৬০-৭০ টি বুথে পুনরায় ভোটের করার জন্য বুধবার সাংবাদিক সম্মেলনে তিপরা পার্টির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান৷ তিনি আরো বলেন, নির্বাচনের দিন রাজ্য পুলিশের সক্রিয় ভূমিকা ছিল না বহু কেন্দ্রে৷ ফলে দুর্বৃত্তরা সন্ত্রাসজনক ঘটনা করেছে৷ আগামী ১০ এপ্রিল এ ডি সি ফলাফল ঘোষণার দিন ভায়োলেন্স চায় না তিপরা দল৷ আর এ লড়াই তিপরা পার্টির সাথে হচ্ছে বিজেপি’’র৷ অর্থাৎ প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তিপরা পার্টি বিজেপি’’কে মনে করে বলে জানান তিনি৷ প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব এন্টনি দেববর্মা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top